চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রচারণায় মুখর কক্সবাজার

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
২:০৯ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

প্রথম পর্যায়ের ইউপি নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের উপকূলীয় ৩ উপজেলার ১৯ ইউনিয়নে চলছে প্রার্থীদের ব্যাপক প্রচারণা। উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি চলছে পরস্পরবিরোধী প্রচারণাও। নির্বাচন আয়োজনে প্রশাসনের রয়েছে নানা প্রস্তুতি।

নির্বাচনী আমেজে মুখরিত তিন উপজেলার ১৯টি ইউনিয়ন। ইতিমধ্যে মহেশখালী ও টেকনাফে ঘটেছে কিছু সংঘর্ষ হানাহানির ঘটনা। তারপরও সময়কে কাজে লাগিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটাররা খুঁজছেন যোগ্য-সৎ প্রার্থী।

সাধারণ ভোটাররা বলছে, সৎ ও গ্রহণযোগ্য প্রার্থী তারা নির্বাচন করতে চান, যারা দেশের তথা এলাকার উন্নয়ন করতে পারে, এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারে।

প্রথমবারের মতো দলীয় প্রতীকের এ নির্বাচন তৃণমূলে নেতা নির্বাচনের সহায়ক বলে মত অনেকের।

মহেশখালীর মাতারবাড়ী আওয়ামী লীগ সভাপতি ছমি উদ্দিন বলেন অতীতে জাতীয় নির্বাচন ব্যতীত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা দলীয় প্রতীক দেখি নাই। এটি বিশ্বের কাছে একটা মডেল।

আওয়ামী লীগ ও বিএনপির দলীয় এবং বিদ্রোহী উভয় প্রার্থীর আশাবাদ একই রকম। আওয়ামী লীগ প্রার্থী তারেক বিন ওসমান শরিফ আমরা একটি স্বচ্ছ ভোটের মাধ্যমে জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হতে চাই। জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে।

Reneta

বিএনপি’র বিদ্রোহী প্রার্থী এনায়ত উল্লাহ বাবুল বলেন, অতীতেও এখানে ভালো নির্বাচন হয়েছে। আমি আশা করি এবারো এখানে সুষ্ঠু নির্বাচন হবে।

এদিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নানা প্রস্তুতির কথা জানাচ্ছেন নির্বাচন কর্মকর্তা। কক্সবাজারের জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মেছবাহ উদ্দিন বলেন, ১৯ টি ইউনিয়নে নির্বাচনের জন্য আমরা সকল ব্যবস্থা গ্রহণ করেছি। এই ব্যাপারে আমরা সকলের কাছে সহযোগিতা পাচ্ছি ।

আগামী ২২ মার্চের নির্বাচনে কক্সবাজারের ১৯ ইউনিয়নে ১০৩ জন চেয়ারম্যান প্রার্থী ২২৬ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ও ৯২৮ জন সাধারণ সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপজেলা নির্বাচনকক্সবাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিএমপির জুন মাসের মূল্যায়নে ১৫তম বারের মতো শ্রেষ্ঠ এএসআই পলাশ

জুলাই ১৪, ২০২৬

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT