চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রচলিত আইন বহির্ভূত কোন বয়ান দেবেন না: ইমামদের প্রতি হাইকোর্ট

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
২:০৪ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

‘একজন ইমামের দায়িত্ব হলো মুসল্লিদের নামাজ পড়ানো এবং ইসলামের জ্ঞান মুসল্লিদের দেয়া। ইমাম সাহেবরা এমন কোন বয়ান দেবেন না যেটা প্রচলিত আইন বহির্ভূত।’

রোববার ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার আপিলে হাইকোর্টের দেয়া রায়ের পর্যবেক্ষণে এসব কথা বলা হয়।

ওই রায়ে জঙ্গি সংগঠনের সদস্য নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র  রেদোয়ানুল আজাদ রানা ও ফয়সাল বিন নাঈম দীপের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন হাইকোর্ট। একই সঙ্গে অন্য আসামি মাকসুদুল হাসান অনিকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং অন্য আসামি এহসান রেজা, নাঈম শিকদার ও নাফিজ ইজতিয়াজ, আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীমুদ্দিন রাহমানী, সাদমান ইয়াছিরকে বিচারিক আদালতের দেওয়া বিভিন্ন মেয়াদের কারাদণ্ডাদেশ বহাল থাকে।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এর পর্যবেক্ষণে আরো বলা, ‘যদি কেউ ইসলাম, নবী (সা:) কিংবা অন্য কোন ধর্ম নিয়ে বিরূপ মন্তব্য করে বা ফেসবুকে পোস্ট দেয় তাহলে দেশের প্রচলিত আইনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যায়। মনে রাখতে হবে আইন নিজের হাতে তুলে নেয়ার অধিকার কারো নেই।’

“এই হত্যা মামলার এভিডেন্স ও আর্গুমেন্ট থেকে দেখা যায় মুফতি জসীমুদ্দিন রাহমানি বাদে বাকি ৭ জন মেরিটরিয়াস স্টুডেন্ট। কিন্তু তারা কেন এই পথে গেলেন সেটা আমরা খুঁজে পাইনি।”

তবে এপথে যাওয়ার অনেক কারণ থাকতে পারে উল্লেখ করে আদালত তার পর্যবেক্ষণে বলেন, ‘সন্তানদের সঠিক পথে রাখতে অভিভাবকদের বেশি দায়িত্ব বহন করতে হবে। আমাদের অনেক অভিভাবক নিজেদের লাইফস্টাইল নিয়ে ব্যস্ত থাকেন। বাচ্চাদের মানসিকতা বিবেচনায় না নিয়ে এরিস্টোক্রেসি মেইনটেইন করার জন্য যে কোন পড়াশুনা তাদের উপর চাপিয়ে দেয়।’

পর্যবেক্ষণে পুলিশের আইজিপিকে উদ্দেশ্য করে বলা হয়, এ ধরনের মামলাসহ সব ধরনের মামলায় এমন সব কর্মকর্তাদের নিয়োজিত করতে হবে, যারা শুধু নিজের না দেশের জন্য কাজ করবে।’

ট্যাগ: ব্লগার রাজীব হত্যাব্লগার হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাশরাফিতে অনুপ্রাণিত সাইফউদ্দিন

পরবর্তী

লাঙ্গুলিয়া নদী দূষণে পরিবেশ বিপর্যয়

পরবর্তী

লাঙ্গুলিয়া নদী দূষণে পরিবেশ বিপর্যয়

নারায়ণগঞ্জে ট্রলার ডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ১৫

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আগস্ট ২৬, ২০২৬

‘অভিনেতাদের জায়গা দখল করছেন ইনফ্লুয়েন্সাররা’

আগস্ট ২৬, ২০২৬

প্যাকেটে ঘি, ভেতরে পাম অলিন-বনস্পতি! মসলাতেও মানের ঘাটতি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT