চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রচণ্ড শীতেও থাকুন সুরক্ষিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩১ পূর্বাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৫
অন্যান্য
A A

কয়েকদিন ধরেই শীত ছিলো হালকা হালকা। কিন্তু এক পশলা বৃষ্টির সঙ্গে শীতটাও এসেছে জাঁকিয়ে। এর মধ্যে একটু বাড়তি সচেতন না হলে ভুগতে হবে বেশ। তাই দরকার সচেতনতা।


গোসল: শীতের সবচেয়ে বড় যুদ্ধের নাম গোসল। অনেকেরই গোসল করতে ইচ্ছে করবে না মোটেও, কিন্তু না করলেও ভুগতে হবে। তাই তাদের জন্য পরামর্শ, যদি ইচ্ছে না করে তাহলে নিজেকে জোর করবেন না।

আর বৃষ্টির পানিতেতো মোটেও নয়। দরকার হলে ঈষদুষ্ণ পানি ব্যবহার করতে পারেন গোসলের জন্য। সেক্ষেত্রে মাথা যতটা আলগা রাখা যায় ততই ভালো। ঠান্ডা লাগার ধাত থাকলে অথবা লম্বা চুলে প্রতিদিন মাথা না ভেজানোই ভালো।


গরম কাপড়: বৃষ্টি পড়ে আকাশ পরিষ্কার হয়ে গেলেই শীত বাড়বে আরো বেশি। তাই অবশ্যই গরম জামা-কাপড় পরে বেরোন। যানবাহনে ভ্রমণের সময়ও মাথা, গলা ভালো করে ঢেকে বসুন।

Reneta


জুতা: এমন প্রখর শীতের আবহাওয়ায় অবশ্যই পা ঢাকা জুতা পরবেন। এতে ঠান্ডায় যেমন আরাম পাবেন, তেমনই সংক্রমণের হাত থেকেও রক্ষা পাবেন। বৃষ্টির জল পায়ে লাগলে ঠান্ডা লাগার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেটা থেকে যতটা সম্ভব নিজেকে রক্ষা করুন। মোজা পরতেও ভুলবেন না।


হাত-মুখ: সংক্রমণ দূরে রাখার প্রাথমিক শর্ত হাত পরিষ্কার রাখা। এই সব দিনে ভাইরাস, ব্যাকটেরিয়ার প্রকোপ বাড়ে। হাত থেকে সবচেয়ে বেশি সংক্রমণ ছড়ায়। তাই হাত সব সময় পরিষ্কার রাখুন। ব্যাগে লিকুইড সোপ, টিস্যু, স্যানিটাইজার রাখবেন। মুখ, চোখ, নাকের মাধ্যমে ফ্লু ভাইরাসের সংক্রমণ হতে পারে। তাই যতটা সম্ভব মুখে হাত দেওয়া এড়িয়ে চলুন। হাঁচি হলে, চোখ কটকট করলে রুমাল ব্যবহার করুন। 


খাবার দাবার: খাবারের ব্যাপারেও একটু বাড়তি সচেতন হতেই হবে। বাইরে যা ইচ্ছে হবে তাই খেয়ে ফেলবেন না। বিশেষ করে ভাজাভুজি, তেলযুক্ত খাবারেতো একেবারেই না। বাইরের পানি বা খাবার থেকে পেট খারাপ, জ্বরের সম্ভাবনা কিন্তু প্রবল। হারবাল চা খাওয়ার অভ্যেস গড়ুন। এ ছাড়াও লবঙ্গ, দারচিনি, তুলসি, গোলমরিচ, আদা খান। শরীর ভালো থাকবে। এনার্জিও বাড়বে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শীত
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT