চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকৃত অপরাধীদের সাজা দিতে প্রশাসনের কর্মচারীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী

অপরাধী যে দলেরই হোক না কেন, তাদের মুখ চেয়ে বিচার না করে প্রকৃত অপরাধীদের সাজা দিতে প্রশাসনের কর্মচারীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাই যেনো ন্যায়বিচার পায়, সেদিকে লক্ষ্য রাখার পাশাপাশি মানুষকে সেবা দিতে প্রশাসনের কর্মচারীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। করোনা মহামারি পরবর্তী সময়ে খাদ্য ঘাটতি মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করার কথা বলেছেন তিনি।

সকালে গণভবন থেকে ভার্চুয়ালি আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের ১১৬, ১১৭ এবং ১১৮তম সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১৬ জন প্রশিক্ষণ প্রাপ্তদের উদ্দ্যেশ্যে আগামীর বাংলাদেশ নির্মাণে নানান পরামর্শ দেন প্রধানমন্ত্রী। সবার আগে গুরুত্ব দেন সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার দিকে।

বঙ্গবন্ধু এবং বাংলাদেশকে সঠিক ভাবে জানতে এবং পাকিস্তানী গোয়েন্দা সংস্থা বঙ্গবন্ধুর ইমেজ কিভাবে নষ্ট করেছিলো সেই ইতিহাস পড়ার আহবান জানান প্রধানমন্ত্রী।

করোনার দ্বিতীয় ধাক্কা বাংলাদেশকে কোন পর্যায়ে নিয়ে যাবে সেই ধারণা এই মুহূর্তে না করা গেলেও সবাইকে সর্তক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তবে করোনা পরবর্তী সময়ে যে কোন দূর্যোগ ও খাদ্য ঘাটতি ঠেকাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে বলেও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘অনেক দেশ পুনরায় লকডাউনে চলে গেছে,’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এখনও সহনশীল অবস্থায় আছি। কিন্তু খুব সাবধানে চলতে হবে। ভ্যাকসিনের জন্য আমরা বুকিং দিয়ে রেখেছি যখনই শুরু হবে তখনই বাংলাদেশ আনতে পারবে।’

আগামীর জন্য সরকার দেশকে এগিয়ে নিচ্ছে, যেন পরবর্তী সময় যারাই আসুক, উন্নয়নের এই ধারাবাহিকতা থাকলে বাংলাদেশ শীর্ষে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাসাজা
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT