চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকৃতির সঙ্গে জীবনেও ইতিবাচক পরিবর্তন বয়ে আনুক এই ফাল্গুন

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:২৫ অপরাহ্ন ১৩, ফেব্রুয়ারি ২০১৯
সম্পাদকীয়
A A
বসন্ত-ফুল-কৃষ্ণচূড়া-ফাল্গুন

শীতের শেষে আবারও এসেছে বাঙালির উৎসব ও মিলনের বার্তা বয়ে আনা ঋতুরাজ বসন্ত। বাঙালি ঐতিহ্য আর সংস্কৃতির ধারায় বাংলা পঞ্জিকা বর্ষের শেষ ঋতু বসন্তের প্রথম দিনকে পালন করা হয় ‘পহেলা ফাল্গুন-বসন্ত উৎসব’ হিসেবে।

এই উৎসবকে সামনে রেখে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে চলছে বসন্তের শুভেচ্ছা বিনিময়। আর প্রতিবছরের মতো এবারও রাজধানীসহ দেশের নানা প্রান্তে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সম্রাট আকবর বাংলা নববর্ষ গণনা এবং বসন্ত উৎসব প্রবর্তন করলেও এ উৎসব এখন পরিণত হয়েছে বাঙালির নিজস্ব সার্বজনীন প্রাণের উৎসবে।

ভাষার মাস ফেব্রুয়ারি আর বইমেলার মধ্যে বসন্তের আগমন এক অন্যমাত্রা যোগ করে প্রতিবছর। স্বৈরাচার প্রতিরোধ দিবস আর মহান একুশে ফেব্রুয়ারির কারণে ফাল্গুন উৎসবের সঙ্গে সঙ্গে ভাবগাম্ভীর্যও যুক্ত হয়েছে এই ফাল্গুনে। এছাড়া এই বসন্তে পাশ্চাত্যের সংস্কৃতির ভ্যালেন্টাইন ডে স্থান করে নিয়েছে দেশের তরুণ-তরুণীর মনে।

বইমেলা, ডাকসু নির্বাচনসহ নিয়মিত নানা আয়োজনে মূখর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশেপাশের এলাকা। কয়েকবছর আগে এই বসন্তেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটেছে প্রকাশক-লেখক-ব্লগারের উপরে নিন্দনীয় প্রাণঘাতি হামলা। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর মনোযোগে গেল বছরগুলোতে সেসব ঘটনা বন্ধ হয়েছে।

আমরা আশা করি, নতুন সরকারের দক্ষ ব্যবস্থাপনায় বাংলা বর্ষের শেষ সময়েও যেকোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধের ধারাবাহিকতা বজায় থাকবে। এক্ষেত্রে শান্তিপূর্ণ পরিবেশে যেকোনো উৎসব আয়োজন সম্পন্ন করতে সংশ্লিষ্টদের আরও মনোযোগী ও কার্যকর ভূমিকা রাখতে হবে। তাহলেই জাতীয় জীবন আরও গতিশীল হয়ে উঠবে। বাসন্তী ভালোবাসায় উজ্জল হোক সবার নিত্য সময়।

Jui  Banner Campaign
ট্যাগ: ফাল্গুনবসন্তসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT