চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকাশ্যে সুশান্তের শেষ ছবির ট্রেলার, ভক্ত-অনুরাগীরা আবেগাপ্লুত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২০
বিনোদন
A A

বলিউড অভিনেতা সুশান্ত সিংয়ের মৃত্যু নিয়ে যখন চারদিকে আলোচনা, ঠিক সেই সময়ে অনলাইনে মুক্তি পেল তার অভিনীত শেষ ছবি ‘দিল বেচারা’র ট্রেলার।

সোমবার বিকেলে ট্রেলারটি মুক্তির পর থেকেই শেয়ার করছেন তার ভক্ত অনুরাগীরা। বিশেষ করে ট্রেলারের কিছু সংলাপ মুহূর্তেই ছড়িয়ে যেতে দেখা যাচ্ছে ভক্তদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে!

এরমধ্যে একটি সংলাপ, ‘জন্ম-মৃত্যু আমরা ঠিক করি না, কিন্তু কীভাবে বাঁচবো, সেটা আমরা ঠিক করতে পারি।’

পুরোপুরি রোমান্টিক গল্পের এই ছবিটি প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পেতে যাচ্ছে অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম ডিজনি হটস্টারে। আগামি ২৪ জুলাই। সুশান্তের বিপরীতে এই ছবিতে অভিনয় করেছেন সানজানা সাংঘি।

মুকেশ ছাবড়া নির্মিত সুশান্তের এই ছবিটি যেন প্রেক্ষাগৃহে ‍মুক্তি দেয়া হয়, সে জন্য জোর আবেদন ছিলো হল মালিকদেরও। দুই পক্ষের মধ্যেই চলেছে তর্ক-বিতর্ক। কিন্তু ছবিটির সত্ব ডিজনি হটস্টার কিনে নেয়ায় সেটা আর সম্ভব হচ্ছে না। আর এই স্ট্রিমিং কর্তৃপক্ষ সুশান্তকে নিয়ে মানুষের আবেগঘন সময়েই তড়িঘড়ি করে ছাড়লো ট্রেলার।

১৪ জুন রহস্যজনকভাবে মৃত্যু হয় বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। এদিন দুপুরে মুম্বাইয়ের নিজ বাসা থেকে এই অভিনেতার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর দিনই পুলিশের দেয়া রিপোর্টে বলা হয়েছে, আত্মহত্যা করেছেন এই অভিনেতা। বিগত ছয় মাস ধরে হতাশায় ভুগছিলেন। তবে কী কারণে হতাশায় ভুগছিলেন সেটি খতিয়ে দেখতে ইতোমধ্যেই পুলিশ ২৭ জনের বয়ান নিয়েছে। সর্বশেষ সোমবার (৬ জুলাই) জবানবন্দি নিয়েছেন তারকা নির্মাতা সঞ্জয়লীলা বানসালির।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রেলারদিল বেচারালিড বিনোদনসুশান্ত সিংসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin

সর্বশেষ

যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারি রব ডাইপেরিঙ্কের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ৪ লাখ শিশুর জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, নিহত ৫৪

জুলাই ১৩, ২০২৬

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার যে ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT