বিনোদন

একাধিক স্থানে বিয়ে করবেন প্যারিস হিলটন

প্যারিস হিলটন

প্যারিস হিলটন

আট বছরের সম্পর্ককে অবশেষে পরিণতি দিতে চলেছেন রিয়ালিটি টিভি স্টার প্যারিস হিলটন। দীর্ঘ দিনের বন্ধু ক্রিস জিলকাকে জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়ে বাগদান করেছেন তিনি। জানিয়েছেন বিয়ের পরিকল্পনার কথাও। বিশ্বের একাধিক যায়গায় নাকি বিয়ে করার পরিকল্পনা আছে তার।

একটি ম্যাগাজিনে প্যারিস হিলটন বলেন, ‘একাধিক বিয়ের অনুষ্ঠান করবো। আমার একুশ তম জন্মদিনেই ৫টি পার্টি করেছিলাম। তাই বিয়েতেও একটি ইউরোপে, একটি আমেরিকায় এবং আরেকটি পুরো বিশ্বের মানুষের জন্য পার্টি করবো।’ প্যারিস হিলটনের হবু স্বামী জিলকা সাথে যোগ করে বলেন, ‘বিয়ের পার্টির বিষয়ে প্যারিস হিলটনের বাবা-মায়ের সঙ্গে আলাপ করে সব ঠিক করবো।’

প্যারিস হিলটন
আট বছর আগে অস্কারের পার্টিতে জিলকার সঙ্গে পরিচয় হয় প্যারিস হিলটনের।

আট বছর আগে অস্কারের পার্টিতে জিলকার সঙ্গে পরিচয় হয় প্যারিস হিলটনের। জিলকা একজন মঞ্চ অভিনেতা। আমেরিকার একটি নাট্যদলের সঙ্গে জড়িত তিনি। সম্প্রতি দু’জনে কোলোরাডোর আসপেনে স্ক্রাই ট্রিপে বেড়াতে গিয়েছিলেন। সেখানেই প্যারিসকে বিয়ের প্রস্তাব দেন জিলকা। টাইমস অব ইন্ডিয়া

বিষয়:প্যারিস হিলটন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…