চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারিসে চীনা নাগরিকদের শান্ত থাকার আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A

প্যারিসে পুলিশের গুলিতে নিহত চীনা নাগরিক লিও শাওয়ের পরিবার স্থানীয় চীনা অধিবাসীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এই ঘটনায় ক্ষুদ্ধ চীনা অভিবাসীদের সাথে সোমবার পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে তিনজন পুলিশ আহত হন। মঙ্গলবার রাতেও প্যারিসে তারা বিক্ষোভ করে।

সন্দেহজনক ঘরোয়া বিবাদ মেটাতে গিয়ে এই ঘটনার সূত্রপাত বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। লিও পুলিশের উপর ধারালো বস্তু দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছিলো বলেও অভিযোগ ফরাসি পুলিশের। তবে নিহত চীনা পরিবার এমন অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, সেই সময় ডিনারের জন্য মাছ প্রস্তুত করছিলো বলে লিওয়ের হাতে কাচি ছিলো।

এরই মধ্যে চীন তার নাগরিকদের সুরক্ষা প্রদানের আহ্বান জানিয়ে একটি অভিযোগ দায়ের করেছে। চীনা নাগরিকদের নিরাপত্তা, আইনগত অধিকার ও স্বার্থ রক্ষার নিশ্চয়তা চেয়েছে বেইজিং। এই ঘটনার প্রেক্ষিতে চীনা নাগরিকদের প্রতিক্রিয়াকে যৌক্তিকভাবে দেখার আহ্বানও জানিয়েছে তারা ফ্রান্সের কাছে।

বুধবার নিহত লিওয়ের পরিবারের উপস্থিতিতে তাদের প্রতিনিধি হিসেবে আইনজীবী ফ্র্যানকোইস ওরমিলিন সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, আমরা জানি এই ঘটনা কিছু বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে শান্তির আহ্বান জানান তিনি।

পুলিশের বক্তব্যের বিরোধীতা করে আইনজীবী ওরমিলিন বলেন, তিনি (লিও শাও) হামলা বা পুলিশের দিকে ছুটে যাননি। তার মৃত্যুর সময়কার বর্ণনাও ‘অত্যন্ত অস্পষ্ট’ করে রাখা হয়েছে।

লিওয়ের এক মেয়ে সেই সময় অ্যাপার্টমেন্টে উপস্থিত ছিলেন। নাম প্রকাশ না করে তিনি এএফপিকে ঘটনার বর্ণনা দেন। বলেন, “তারা (পুলিশ) আমাদের দরজায় অবিরত আঘাত করা শুরু করলে আমরা অপরিচিত কিছু শব্দ শুনি। তখন চরম আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছিলাম। আমার বাবা দরজা আটকে রাখতে চেষ্টা করলেও হঠাৎ করেই তা খুলে যায়। তখনই একটি গুলি করা হয়। এসবই হয় কয়েক মুহুর্তে।”

Reneta

ফরাসি গণমাধ্যমের সাথেও নিহতের এই কন্যা কথা বলেছিলেন। তাদের তিনি জানিয়েছিলেন, দরজার পিপহোল দিয়ে তাকিয়ে তিনি দরজার বাইরে দাড়ানো ব্যক্তিদের পুলিশের কর্মকর্তা বলে বুঝতে পারেননি, যেহেতু তারা পুলিশের পোশাকে ছিলেন না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্যারিস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রেয়া ঘোষালের কনসার্টের সঞ্চালক আমব্রিন

পরবর্তী

শেষ হলো ‘অপারেশন হিট ব্যাক’, তিন জঙ্গির লাশ উদ্ধার

পরবর্তী

শেষ হলো 'অপারেশন হিট ব্যাক', তিন জঙ্গির লাশ উদ্ধার

আর্জেন্টিনার ১২ মাসের রাজত্ব ব্রাজিলের দখলে

সর্বশেষ

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT