জাপানভিত্তিক আইটি প্রতিষ্ঠান প্যানাসনিকের স্মার্টফোন পরিবারের নতুন সদস্য
টি৫০। সম্প্রতি এ ডিভাইস উন্মোচন করা হয়। বাজেট সাশ্রয়ী স্মার্টফোনটির
মূল্য ধরা হয়েছে ৭৩ ডলার। আপাতত ভারতে এ ডিভাইস সরবরাহ করবে প্যানাসনিক। তিনটি ভিন্ন ভিন্ন রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে।
অ্যান্ড্রয়েড ৫ দশমিক ১ ললিপপ অপারেটিং সিস্টেমভিত্তিক টি৫০ স্মার্টফোনে ৪৮০–৮৫৪ পিক্সেল রেজুলেশনের ৪ দশমিক ৫ ইঞ্চি এফডব্লিউভিজিএ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ১ গিগাবাইট র্যামের এ ডিভাইসে ১ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর আছে।
এতে ৮ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা রয়েছে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৩২ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে। প্যানাসনিক টি৫০ স্মার্টফোনে এলইডি ফ্ল্যাশসহ ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার পাশাপাশি ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এতে ১৬০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আছে।
ডুয়াল সিম সুবিধার এ স্মার্টফোন টুজি, থ্রিজি ও ফোরজি এলটিই নেটওয়ার্কের পাশাপাশি ওয়াই-ফাই, ব্লুটুথ ও জিপিএস সংযোগ সমর্থন করবে।






