চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যাঁচে পড়ে এমবাপে বিমুখ জিদান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪২ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

নেইমার, কাইলিয়ান এমবাপে, এডেন হ্যাজার্ড, হ্যারি কেন, সাদিও মানে, ক্রিস্টিয়ান এরিকসেন, পল পগবা, মাউরো ইকার্দি-এই নামগুলোর সঙ্গে রিয়াল মাদ্রিদের যোগাযোগের কানাঘুষা দিনদিন বাড়ছে। কারণ ক্রিস্টিয়ানো রোনালদো চলে যাওয়ার পর লস ব্লাঙ্কোসদের জন্য একজন স্বপ্নের খেলোয়াড় দরকার।

দশ বছরে প্রথমবারের মতো এমন একজন খেলোয়াড়ের সন্ধানে আছে রিয়াল যিনি হবেন মানসম্পন্ন এবং একই সঙ্গে ভবিষ্যতের কাণ্ডারি। ক্লাব সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজের দরকার একজন ‘ফ্র্যাঞ্চাইজ খেলোয়াড়’ যিনি চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসির সঙ্গে সমানে পাল্লা দিতে পারবেন। আর সেই যোগ্যতাসম্পন্ন খেলোয়াড়কে পেতে দুহাত ভরে অর্থ ঢালতে রাজী রিয়াল সভাপতি। খেলোয়াড়টি হতে পারেন নেইমার কিংবা এমবাপে!

মাত্র ১০ মাস আগে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়েছিলেন জিনেদিন জিদান। কিন্তু রিয়াল মাদ্রিদের বাজে ফর্ম আবার তাকে ফিরিয়ে এনেছে সান্টিয়াগো বার্নাব্যুতে। তখন খবর বের হয়, ফরাসি জিদানকে ফিরিয়ে রিয়াল সভাপতির চোখ সেই ফ্রান্সই। জোড়া টার্গেট করেছেন তিনি।

পিএসজি থেকে ফরাসি স্ট্রাইকার এমবাপেকে দলে নেয়ার ব্যাপারে পেরেজ বলেছিলেন, জিদান নিজে ফরাসি, তাই আশা করছি এমবাপেকে দলে নেয়ার ব্যাপারে তিনি সাহায্য করতে পারবেন।

এর কয়েকদিন পর খবর বের হয়, এমবাপের জন্য ২৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব করতে যাচ্ছে রিয়াল। খবরটি যেনতেন কোনো মিডিয়ার নয়। এমন খবর দেয় ফ্রান্সের সবচেয়ে অভিজাত পাবলিকেশন ‘ফ্রান্স ফুটবল’।

আউটলেটটির খবরে বলা হয়, রিয়াল কোচ জিদান তার স্বদেশি ২০ বছরের তারকাকে ২০১৯-২০ মৌসুমের ক্যাম্পেইনের শুরু থেকেই লস ব্লাঙ্কোসদের স্কোয়াডে চান। এ নিয়ে দ্রুতই দর কষাকষি শুরু হবে বলে জানায় ‘ফ্রান্স ফুটবল’। রিয়ালে যেতে পিএসজি ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন এমবাপেও।

Reneta

এতো কিছুর পর এখন নতুন খবর, প্যাঁচে পড়ে এমবাপে বিমুখ হচ্ছেন জিদান। রিয়াল বস মনে করছেন, পিএসজি তারকাকে দলে নিতে গেলে ক্লাবের দলবদলের কোষাগার খালি হয়ে যাবে। সমস্যায় পড়বেন নতুন করে দল গোছাতে। এক ফরাসিকে নিয়ে আরেক ফরাসি কিংবদন্তির ভাবনার এমন খবর দিচ্ছে স্প্যানিশ দৈনিক ডন ব্যালন।

পত্রিকারটি খবরে বলা হচ্ছে, আগামী গ্রীষ্মকালীন দলবদলের সময় জিদানের একাধিক টার্গেট আছে। জিদান জানেন, এমবাপের জন্য সর্বস্ব দিয়ে ঝাঁপালে দলবদলের বাজেট শেষ হয়ে যাবে।

প্রতিবেদনে আরও বলা হয়, এমবাপের আশা ছেড়ে জিদান তাই ম্যানচেস্টার ইউনাইটেডের পল পগবা অথবা চেলসির এডেন হ্যাজার্ডের যেকোনো একজনের সঙ্গে যোগ করতে চান লিভারপুলের সেনেগালিজ তারকা সাদিও মানেকে। একটা কঠিন মৌসুম শেষে এমবাপেকে বাদ দিয়েই দলটাকে আবার নতুন করে সাজাতে চান টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জয়ী জিদান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেজিদানপিএসজিরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT