রাজনীতি

পৌর নির্বাচন নিরপেক্ষ হওয়া নিয়ে বিএনপি’র সংশয়

পৌর নির্বাচন নিরপেক্ষ হওয়া নিয়ে বিএনপি’র সংশয়

দলীয় মনোনয়নে আসন্ন পৌর নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে বিএনপি। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পর এক আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ এই আশংকা প্রকাশ করেন।

মঙ্গলবার দুপুরে ঢাকা আইনজীবী সমিতি ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মদিন উপলক্ষে আলোচনায় তিনি এ কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, তাড়াহুড়ো করে তফসিল ঘোষণার ফলে অতীতের মতো দলীয়করণের গন্ধ পাওয়া যাচ্ছে।

বিষয়:বিএনপিহান্নান শাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…