চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৌর নির্বাচনে এগিয়ে আওয়ামী লীগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৬ পূর্বাহ্ণ ৩০, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

পৌর নির্বাচনে এ পর্যন্ত ভোট গণনায় আওয়ামী লীগ এগিয়ে আছে। এ পর্যন্ত প্রাপ্ত ভোটে আওয়ামী লীগ সমর্থিত ১৪৫ জন পৌর মেয়র নির্বাচিত হয়েছেন।

পৌরসভা নির্বাচনে ভোট গণনা শেষে গোপালগঞ্জের টুংগিপাড়ার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ আহমেদ হোসেন মির্জা, চাঁদপুরের ছেংগারচরের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জজ এবং কুষ্টিয়া’র খোকসার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তারিকুল হক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

টাঙ্গাইল জেলা

টাঙ্গাইলের আটটি পৌরসভার মধ্যে সবগুলোরই বেসরকারিভাবে ঘোষিত ফলাফল চ্যানেলআই অনলাইনের কাছে রয়েছে। এগুলোর মধ্যে শুধুমাত্র কালিহাতি পৌরসভাতেই বিএনপি প্রার্থী নির্বাচিত হয়েছেন। বাকি সাতটিতেই নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। সখিপুর পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী পুননির্বাচনের দাবি জানিয়েছেন এবং গোপালপুর পৌরসভার বিএনপির প্রার্থী ‘ব্যাপক জালভোট প্রদানের’ অভিযোগ তুলে দুপুরে নির্বাচন বর্জন ঘোষণা করেন।

সখিপুর পৌরসভায় ৯ হাজার ৬৮২টি ভোট পেয়ে বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবু হানিফ আজাদ। হানিফের নিকটতম প্রতিদ্বন্দ্বী জগ প্রতীকে নির্বাচনে অংশ নেয়া বিএনপির বিদ্রোহী প্রার্থী সানোয়ার হোসেন সজীব পেয়েছেন ৪ হাজার ৮৯৯ টি ভোট। নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে সজীব পুননির্বাচনের দাবি জানিয়েছেন।

মির্জাপুর পৌরসভাতেও নৌকা প্রতীকের মেয়র প্রার্থী শাহাদত হোসেন সুমন নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। শাহাদত হোসেন পেয়েছেন ৯ হাজার ৫৮৪টি ভোট। অপরদিকে বিএনপির প্রার্থী হযরত আলী পেয়েছেন ৪ হাজার ৪৩১ টি ভোট।

Reneta

‘জালভোট প্রদানের অভিযোগ’ উঠা গোপালপুর পৌরসভাতেও আওয়ামী লীগের প্রার্থী রকিবুল হক সানা ২১ হাজার ৫২৪ টি ভোট পেয়ে নিরঙ্কুশভাবে নির্বাচিত হয়েছেন। ‘ব্যাপক কারচুপির’ অভিযোগ তুলে এই পৌরসভার বিএনপির প্রার্থী খন্দকার জাহাঙ্গির আলম রুবেল দুপুর একটার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা করে।

ধনবাড়ী পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন ১১ হাজার ৩৯৩টি ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম এ সোবহান পেয়েছেন ৭ হাজার ৬৪টি ভোট।

তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ভুঞাপুর পৌরসভা নির্বাচনে মাত্র ১৭৬ টি ভোটে ব্যবধানে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মাসুদুল হক মাসুদ। ৫ হাজার ৪৭১টি ভোট পান তিনি। বিএনপির আব্দুল খালেক মন্ডল ৫ হাজার ২৯৫ টি ভোট পেয়েছেন।

মধুপুর পৌরসভায় আওয়ামী লীগের মাসুদ পারভেজ বিশাল জয় পেয়েছেন। ২২ হাজার ২৫৮টি ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সরকার শহীদ পেয়েছেন ৪ হাজার ৬৫৩টি ভোট।

টাঙ্গাইল জেলার একমাত্র কালিহাতি পৌরসভাতেই বেসরকারীভাবে বিএনপির মেয়র প্রার্থী জয় লাভ করেছেন। ধানের শীষ প্রতীকের আলী আকবর জব্বার ৯ হাজার ৪৪৮ টি ভোট পান। আওয়ামী লীগের প্রার্থী আনসার আলী বিকম পেয়েছেন ৭ হাজার ৫১৮ টি ভোট।

টাঙ্গাইল সদরে বিশাল ব্যবধানে এগিয়ে থেকে বেসরকারীভাবে নির্বাচিত আওয়ামী লীগের জামিলুর রহমান মিরন ৪৯ হাজার ৫৭৩ টি ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদুল হক সানু পেয়েছেন ২৪ হাজার ৬৪২টি ভোট।

সারা দেশে পৌরসভায় কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়। কোনো বিরতি ছাড়াই ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। প্রথমবারের মতো পৌর মেয়র পদে চলছে নৌকা ও ধানের শীষের ভোট লড়াই। পছন্দের প্রার্থী নির্বাচনে শীতের সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ছিলো ভোটারদের দীর্ঘ লাইন।

বেশিরভাগ জায়গাতেই উৎসবের আমেজে চলছে ভোটাভুটি হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পৌর নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬

নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

জুলাই ২১, ২০২৬

নেত্রকোনায় লাউয়ের ভালো ফলন

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT