আজ ইফতারে তৈরি করে নিতে পারেন পোড়া আমের শরবত। আমরা এই শরবতের সাথে হয়ত খুব একটা পরিচিত না। তাই ভিন্ন স্বাদের এই শরবতের রেসিপি জানা থাকলে, আপনি চাইলেই পরিবারের সবাইকে টক টক স্বাদের পোড়া আমের শরবত বানিয়ে দিতে পারেন।
কারণ রোজার মাসে সুস্থতা বজায় রাখাটা অনেক জরুরি। সুষম ও স্বাস্থ্যকর ইফতারির মধ্য দিয়ে আপনি আপনার শরীর সুস্থ ও পুষ্টির চাহিদা পূরণ করতে পারেন। তাই আজকে ইফতারের টেবিলে চাই পোড়া আমের শরবত।
উপকরণ
কাঁচা আম ২ টা
তেঁতুল পানি ২ টেবিল চামচ
ধনে পাতা বাটা
কাঁচা মরিচ বাটা
জিরা গুড়ো
পুদিনা কুচি
লবণ সামান্য
পানি
চিনি প্রয়োজন মতো
প্রস্তুত প্রণালী
প্রথমেই কাঁচা আম দুটি হালকা আগুনে পুড়ে নিন। তারপর খোসা ছাড়িয়ে একটি পাত্রে রাখুন। এরপর পানিতে পোড়া আম হাত দিয়ে চটকিয়ে ছেঁকে নিন। এবার পোড়া আমের মিশ্রণ, তেঁতুল পানি, চিনি, ধনে পাতা বাটা, কাঁচা মরিচ বাটা আর একটু ঝাল ঝাল করতে চাইলে হালকা মরিচ গুড়োও দিতে পারেন। সব মিশ্রণ একসাথে ব্লেন্ড করে নিন। পরিবেশন করার সময় পুদিনা কুচি আর বরফ দিতে ভুলে যাবেন না কিন্তু।








