চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পোড়ামন ২’-এর প্রথম দর্শনেই চমক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৬ অপরাহ্ন ০৯, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

মুক্তির আগেই নানা কারণে আলোচিত ছবি ‘পোড়ামন ২’। এই ছবির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় অভিনয় করছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে আছেন পূজা চেরি।

রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’ ছবির ফার্স্ট লুক প্রকাশ হয়েছে মঙ্গলবার সন্ধ্যায়। এই ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির ফ্যান পেজে দেখা গেছে ‘পোড়ামন ২’ এর প্রথম দর্শন।

সেখানে দেখা গেছে সাদা কালো বোরখায় মুখ ডাকা অনেকগুলো নারী দাঁড়িয়ে আছেন। তার মধ্যেই মলিন মুখে দাঁড়িয়ে আছেন সিয়াম-পূজা। তাদের চোখেমুখে যেন সংশয়! এই ফার্স্ট লুক ফ্যান পেজে পোস্ট করার পর চোখে পড়েছে হাজারো ইতিবাচক মন্তব্য।

গেল সেপ্টেম্বর মাসের শেষে ‘পোড়ামন ২’ ছবির শুটিং হয় মেহেরপুর জেলায়। টানা শুটিং এর মাধ্যমে ছবি কাজ শেষ হয়। বাকি আছে তিনটি গানের শুটিং। জানা গেছে, শিগগির বাকি গানগুলো শুটিং শেষ হবে।

সিয়াম-পূজা ছাড়াও ‘পোড়ামন ২’ ছবিতে অভিনয় করছেন বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, সাঈদ বাবু প্রমুখ।

২০১৩ সালে মুক্তি পেয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ ছবিটি। সে সময় এ ছবিটি বেশ জনপ্রিয়তা অর্জন করে। তখন সাইমন ও মাহি জুটি বেধে অভিনয় করেন। দীর্ঘ বিরতির পর নির্মিত হচ্ছে এ ছবির সিক্যুয়াল ‘পোড়ামন ২।

Jui  Banner Campaign
ট্যাগ: পূজাপোড়ামনরাফিসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়ার ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৮ বছর পর হারাল জিম্বাবুয়ে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

৩৫ মিনিটেই ভিউ মিলিয়ন পার, রেকর্ড ভাঙলো যে নাটক!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

শরণখোলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবদল নেতাসহ আহত ১০

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

এই প্রথম গোপালগঞ্জের ৩টি আসনেই বিজয়ী বিএনপি

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় তারেক রহমানের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT