চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোশাক শ্রমিকদের স্বাস্থ্যসেবায় টেলিনর হেলথের কর্মসূচি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৮
অর্থনীতি, তথ্যপ্রযুক্তি
A A

বাংলাদেশে পোশাকশ্রমিকদের সুস্থ ও ভালো থাকার বিষয়ে সচেতন করা এবং সুস্বাস্থ্য বিষয়ে নতুন নানা উদ্যোগ তুলে ধরতে ‘সুস্থ শ্রমিক, শক্তিশালী বাংলাদেশ’ কর্মসূচির উন্মোচন করেছে টেলিনর গ্রুপের ডিজিটাল স্বাস্থ্যসেবাদাতা প্রতিষ্ঠান টেলিনর হেলথ।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, টেলিনর হেলথ এখন থেকে তৈরি পোশাক শ্রমিকদের জীবনে ইতিবাচক প্রভাব রাখতে কাজ করবে। কারণ পোশাক শ্রমিকরাই দেশের রপ্তানি খাতে অবদান রাখার শীর্ষে অবস্থান করছে। এ শিল্পখাতের শ্রমিকদের টেলিনর হেলথ যেসব সেবা প্রদান করবে তার মধ্যে রয়েছে ফোনে ডাক্তারের পরামর্শ, হাসপাতালে থাকার ক্ষেত্রে ক্যাশ কাভারেজ ও স্বাস্থ্য পরীক্ষা, হেলথকেয়ার পার্টনার প্রতিষ্ঠানে ডিসকাউন্ট, মানসিক চিকিৎসা বিষয়ে পরামর্শ, শ্রমিকদের ব্যক্তিগত সুরক্ষায় নানা উদ্যোগ গ্রহণ, স্বাস্থ্য ক্যাম্প ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা।

Banglabid

এ অনুষ্ঠানে ‘শ্রমিকদের স্বাস্থ্যসেবা উদ্যোগ নিয়ে উপলব্ধি ও এর ভবিষ্যৎ’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এ আলোচনায় অংশগ্রহণ করেন এ প্রকল্পের উপদেষ্টা পর্ষদের নবনিযুক্ত সদস্য বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট ও জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান, এশিয়াটিক থ্রি সিক্সটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারপারসন ও বিশিষ্ট সমাজকর্মী সারা যাকের এবং স্কয়ার হাসপাতালের গাইনি ও ধাত্রীবিদ্যা বিভাগের কনসালটেন্ট ড. নার্গিস ফাতেমা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলিনর গ্রুপের ইভিপি ও হেড অব ইমার্জিং এশিয়া ক্লাস্টার পিটার-বি. ফারবার্গ, গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি, টেলিনর হেলথের প্রধান নির্বাহী সাজিদ রহমান, বিজিএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান, টেলিনর হেলথের পর্ষদ সদস্য নিতি পাল, প্রতিষ্ঠানটির চিফ টেকনোলজি অফিসার কিথ দে অ্যালউইস, এর চিফ গ্রোথ অফিসার ম্যাথিউ গিলফোর্ড, মার্কস অ্যান্ড স্পেন্সারের সিনিয়র সোশ্যাল কমপ্লায়েন্স ম্যানেজার মিজানুর রহমান, টেলিনর হেলথের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা অ্যান্ড্রিউ স্মিথ, এশিয়াটিক থ্রি সিক্সটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারপারসন সারা যাকের, স্কয়ার হাসপাতালের গাইনি ও ধাত্রীবিদ্যা বিভাগের কনসালটেন্ট ডা. নার্গিস ফাতেমা, এলিট ফোর্সের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আজিজ, পিএসসি (অব.), ব্র্যাক আড়ংয়ের মার্কেটিং ও সাসটেইনিবিলিটি ডিজিএম তানভীর হোসেন, ব্যাংক এশিয়ার এসইভিপি ও হেড অব চ্যানেল ব্যাংকিং ডিভিশন আখতার হামেদ এবং বিকাশের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মিজানুর রশিদ।

এছাড়াও, ৪০টি তৈরি পোশাক কারখানার প্রতিনিধিরা আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেলিনরটেলিনর হেলথসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘অলিখিত ফাইনালে’ চিন্তার নাম ফিনিশিং

পরবর্তী

চকরিয়ায় আওয়ামী লীগের লাখো মানুষের সমাবেশের প্রস্তুতি

পরবর্তী

চকরিয়ায় আওয়ামী লীগের লাখো মানুষের সমাবেশের প্রস্তুতি

১ অক্টোবর থেকে দেশব্যাপী জাতীয় ঐক্যর সমাবেশের ঘোষণা

সর্বশেষ

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT