চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোশাক শ্রমিককে ধর্ষণের পর হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ২৮, মে ২০১৮
অপরাধ, নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জে এক পোশাক শ্রমিককে ধর্ষণের পর হত্যার অপরাধে তিন আসামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ঘটনার দীর্ঘ ১০ বছর পর এই রায় দেওয়া হলো।

সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো: জুয়েল রানা এই আদেশ দেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীরা হলো- নাসির উদ্দিন বিটল, খোকন মিয়া ও ছফুন মিয়া।

এ মামলায় চার আসামী বেকসুর খালাস পেয়েছেন। তারা হলেন- ছালে আহাম্মদ, হাসান কবির মেম্বর, আব্দুল আজিজ ও মো. মিজান।

মামলার বাদি রাজা মিয়া জানান: ২০০৮ সালের ১১ মার্চ রাতে তার মেয়ে আসমা বেগম নারায়ণগঞ্জ থেকে গার্মেন্টস কাজ শেষে শীতলক্ষ্যা নদীর বন্দর খেয়া পাড় হয়ে বাসায় ফেরার পথে অপহরণ হয়। পরদিন বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায় একটি ঝোঁপ জঙ্গল থেকে রক্তাক্ত অবস্থায় আসমার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় তিনি সাতজনকে আসামী করে বন্দর থানায় মামলা দায়ের করেন।

চার আসামী বেকসুর খালাস পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন নিহত আসমা বেগমের বাবা রাজা মিয়া ও মা উম্মে হানি। ন্যায়বিচার পাননি দাবি করে তারা জানান, তারা সব আসামীর মৃত্যুদণ্ড আশা করেছিলেন। দশ বছর ধরে তারা ন্যায় বিচারের আশায় ছিলেন। চারজন আসামী খালাস পেয়ে যাওয়ায় তারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করবেন বলে জানান তারা।

Reneta

রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিব উদ্দিন জানান, মামলার তদন্তে ২৪ জনকে সাক্ষী করা হয়। এর মধ্যে ১৪ জন আদালতে হাজির হয়ে সাক্ষী দেয়।

‘‘এতে প্রমাণ হয় দণ্ডপ্রাপ্ত আসামী নাসির উদ্দিন বিটল, খোকন মিয়া ও সফুন মিয়া আসমা বেগমকে উপর্যুপরি ধর্ষণ করার পর হত্যা করে। ময়না তদন্তের প্রতিবেদনেও ধর্ষণ এবং শ্বাসরোধকরে হত্যার আলামত পাওয়া গেছে।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণধর্ষণের শিকারমৃত্যুদণ্ডলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণে জন্ম নেয়া শিশুর দায়িত্ব জেলা প্রশাসনের: ধর্ষককে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT