চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোশাক রপ্তানিতে ৩ শতাংশ প্রণোদনা চায় বিজিএমইএ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ১৬, জুন ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

দেশের প্রধান রপ্তানি আয়ের উৎস তৈরি পোশাক খাতকে ‘দুর্বল শিশু’ আখ্যা দিয়ে পোশাক রপ্তানির সব ক্ষেত্রে অন্তত ৩ শতাংশ প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছেন বিজিএমইএ।

তবে তাদের সব দাবি পূরণ না হলেও বাজেটকে ব্যবসাবান্ধব ও জনকল্যাণমূলক বলে জানিয়েছে
সংগঠনটি।

রোববার রাজধানীর গুলশানে হোটেল আমারিতে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেট পরবর্তী প্রতিক্রিয়া জানাতে বিজিএমইএ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

Banglabid

ওই সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির সভাপতি ড. রুবানা হক।

পোশাক রপ্তানিতে ১ শতাংশ বাড়তি প্রণোদনা দেওয়ায় বাজেটে ৭০ ভাগ খুশি বলেও জানান তিনি।

রুবানা হক বলেন, ‘প্রতিনিয়ত শুনতে হয়, আমরা ম্যাচিউরড, এস্টাব্লিশড, আমাদের আর সাহায্য দরকার নেই, এসব কিন্তু ঠিক নয়। প্রথিতযশা অর্থনীতিবিদরাও তা বলে থাকেন। পোশাকে কিন্তু ডাবল ডিজিট প্রবৃদ্ধি নেই। গড়ে ৫ শতাংশের মতো প্রবৃদ্ধি রয়েছে। গত এক মাসে আমরা ৩০টি ফ্যাক্টরি বন্ধ করতে বাধ্য হয়েছি। ঈদের আগে অনেক কারখানা মালিক মেশিন বিক্রি করে হলেও বেতন দিয়েছে।’

Reneta

পোশাক খাতকে বাঁচিয়ে রাখতে প্রণোদনা বাড়ানো দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘গত কয়েকবছরে আমরা সর্বোচ্চ ৮শ কোটি টাকার প্রণোদনা উঠিয়েছি। নানারকম আমলাতান্ত্রিক ঝামেলার কারণে অনেকেই ইনসেন্টিভ পান না, নেনও না। নতুন বাজারের ক্ষেত্রে প্রণোদনা বাড়ানো উচিৎ। পোশাক খাতকে পরাজিত বনের বিড়াল বানাবেন না।’

কৃষকের সঙ্গে মালিকের তুলনা করা চলে না উল্লেখ করে বিজিএমইএ সভাপতি বলেন, ‘আন্তর্জাতিক ক্ষেত্রে গেলে আমাদের (পোশাক খাত) মনে হয় শিশু। দুর্বল শিশুর অবস্থানে চলে এসেছি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রণোদনা অন্তত ৩ শতাংশে উন্নীত করার দাবি করছি।’

এসময় পোশাক কারখানায় গ্যাস-বিদ্যুতে ভ্যাট অব্যাহতির বিষয়টিকেও স্বাগত জানান তিনি।

নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে রুবানা হক বলেন, গত ১০ বছরে বাংলাদেশে নতুন উদ্যোক্তা তৈরির স্বপ্ন দেখানোর সময় এসেছে। আমরা ঘরে ঘরে উদ্যোক্তা দেখতে চাই। দেশের পোশাকশিল্প যেন বিশ্ববাজারে মাথা তুলে দাঁড়াতে পারে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেন, ‘বাজেটে আমরা ৭০ ভাগ খুশি। কিন্তু দেশের পোশাকশিল্প এখনো অপরিপক্ব। প্রণোদনা বাড়ানো না হলে এখাত বাঁচবে না। অন্তত ৩ শতাংশ প্রণোদনা চাই।’

“বাজেটের প্রাথমিক প্রতিক্রিয়ায় এটি জনকল্যাণমুখী বাজেট বলেছিলাম। আমি এখনও আগের অবস্থানেই আছি। এটি ব্যবসা বান্ধব ও জনকল্যাণমূলক বাজেট।”

সংবাদ সম্মেলনে বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ফয়সাল সামাদ, সহ-সভাপতি এম এম মান্নান কচিসহ সংগঠনের ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩ শতাংশ প্রণোদনাপোশাক রপ্তানিবিজিএমইএ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুকুরে মিললো নিখোঁজ যুবকের লাশ

পরবর্তী

অনলাইনে ‘এ-লেভেল’র গণিত প্রশ্নফাঁস

পরবর্তী

অনলাইনে ‘এ-লেভেল’র গণিত প্রশ্নফাঁস

যুগ্ম-সচিব হলেন ১৩৬ জন

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার জামাতা ফাহাম আবদুস সালাম (সংগৃহীত)।

মির্জা ফখরুল একজন দায়িত্বশীল বড় ছেলে: ফাহাম আবদুস সালাম

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৫ বিলিয়ন ছুঁইছুঁই

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT