চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোশাক খাতের উদ্যোক্তাদের জন্য ইডিএফের ঋণ সুবিধা বাড়লো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ণ ২২, মে ২০১৮
অর্থনীতি
A A

দেশের তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের জন্য বাংলাদেশ ব্যাংকের রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণ সুবিধা বাড়ানো হয়েছে। এখন থেকে এ খাতের উদ্যোক্তারা আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণ নিতে পারবেন। তৈরি পোশাক উৎপাদনকারী ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ ও বিটিএমএ সদস্যরা এ সুবিধা পাবেন।

সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, বিজিএমইএ ও বিটিএমএ সদস্যভুক্ত উৎপাদনকারী-রপ্তানিকারকদের জন্য প্রয়োজনীয় উপকরণ আমদানির ক্ষেত্রে অনুমোদিত ডিলার রপ্তানি ঋণপত্র, নিশ্চিত চুক্তি,অভ্যন্তরীণ ব্যাক টু ব্যাক ঋণপত্রের বিপরীতে একজন রপ্তানিকারক ইডিএফ থেকে সর্বোচ্চ দুই কোটি ডলার ঋণ গ্রহণ করতে পারতেন। এখন এই সীমা বাড়িয়ে আড়াই কোটি ডলার করা হলো। অর্থাৎ এখন থেকে এ খাতের উদ্যোক্তারা আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণ নিতে পারবেন।

রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখতে ইডিএফ থেকে স্বল্পসুদে বৈদেশিক মুদ্রায় ঋণ দেয় কেন্দ্রীয় ব্যাংক। রপ্তানি পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ যেমন- তুলা, সুতা ও শিল্পের কাঁচামাল আমদানিতে রপ্তানিকারকরা ঋণ পান। লন্ডন ইন্টারব্যাংক অফার রেটের (লাইবর) সঙ্গে আড়াই শতাংশ যোগ করে এ তহবিলের সুদহার নির্ধারিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পোশাক খাত
শেয়ারTweetPin3

সর্বশেষ

যে কারণে টেস্ট দলে নতুন মুখ অমিত

এপ্রিল ২৭, ২০২৬

তাসকিন অটো চয়েজ, এবাদত উইকেট নেয়ার বিকল্প: বাশার

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ জব্দ

এপ্রিল ২৭, ২০২৬

পিকআপের চাপায় প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

এপ্রিল ২৭, ২০২৬

যে কারণে ‘নতুন স্বীকৃতি’ পেতে যাচ্ছেন প্রিয়াঙ্কা!

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT