চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোল্ট্রি খাদ্যের মান নিয়ন্ত্রণে উজ্জ্বল উদাহরণ চীন

শাইখ সিরাজশাইখ সিরাজ
১:০৫ অপরাহ্ন ১৫, অক্টোবর ২০১৬
কৃষি
A A

চীনে পোল্ট্রি খাদ্যের প্রশ্নে কোনো সংশয় নেই খামারিদের। কারণ দেশী ও বহুজাতিক কোম্পানির উৎপাদিত উপকরণের মান পরীক্ষায় দিনের পর দিন কঠোর হচ্ছে সরকার। ভেজাল অথবা ত্রুটির অভিযোগ উঠলেই রয়েছে আইনী ব্যবস্থা।পোল্ট্রি খাদ্যের প্রশ্নে খামারিদের কাছে গ্রহণযোগ্যতায় এক নাম্বারে নিউ হোপ গ্রুপ। প্রশ্ন হলো কী এমন বিশেষত্ব তাদের উপকরণে।

চীনের নিউ হোপ পোল্ট্রি খাদ্য কারখানার ম্যানেজার উই ফং বলেন, নিউ হোপ গ্রুপের পোল্ট্রি খাদ্যের মাণ নিয়ে শুধু চীনে নয়, পৃথিবীর অনেক দেশেরই প্রশংসা রয়েছে। কারণ আমরা পোল্ট্রি খাদ্যের প্রধান দুটি উপাদান প্রোটিনের জন্য উন্নতমাণের ডাল ও প্রধান খাদ্য উপাদান হিসেবে মাণসম্পন্ন ভূট্টা ব্যবহার করে থাকি। ক্যালসিয়ামের জন্য ব্যবহার করা হয় খনিজ উপাদান। খাদ্যে মেশানো উপকরণের শুদ্ধতা নিয়মিত সরকারি প্রতিষ্ঠানগুলো পরীক্ষা করতে আসে।

পোল্ট্রি খাদ্য নিয়ে কোনো অভিযোগ নেই এখানে। নেই ভারী ধাতব বা অস্বাস্থ্যকর কোনো কিছু মিশ্রণের সুযোগও। কোম্পানির শত শত কারখানায় মানা হচ্ছে একই নিয়ম।

নিউ হোপের পোল্ট্রি খাদ্য কারখানার প্রোডাকশন ম্যানেজার চু জিয়াং থাও জানান,  চীনের প্রায় সব শহরে নিউ হোপ গ্রুপের পোল্ট্রি খাদ্যের কারখানা আছে। বিদেশে আছে এমকি বাংলাদেশেও আছে। এই কারখানাটিতে প্রতিদিন খাদ্য উৎপাদিত হয় ১৩০ টন। এখানে পরিমাণের চেয়ে খাদ্যের গুণগত মান ঠিক রাখার জন্য বেশি মনোযোগী।

নিজস্ব মাণ নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে সরকারি প্রতিষ্ঠানের কঠোর নজরদারি রয়েছে বলে জানান চু জিয়াং থা। তিনি বলেন, সরকারি মান নিয়ন্ত্রক দপ্তর মাসে একবার, আবার কোনে মাসে দু’বার পরিদর্শনে আসে আমরা মান ঠিক রাখছি কিনা তা দেখার জন্য।

আর মূল্য নির্ধারণের ক্ষেত্রে রয়েছে বাজার পরিস্থিতি আর খামারিদের লাভ দুদিকেই সমান বিবেচনা।

Reneta

পৃথিবীর সবচেয়ে
জনবহুল এই দেশটিতে ৩০ বছরে জনপ্রতি মুরগীর মাংস প্রাপ্তির হার ১ দশমিক ৩
কেজি থেকে পৌঁছেছে ৯ কেজিতে। একই গতিতে বেড়েছে ডিমের উৎপাদন। এই বিপুল উৎপাদনের সঙ্গে আশির দশক থেকে সম্প্রসারিত হচ্ছে পোল্ট্রি উপকরণের বাণিজ্য। এই দৌড়ে সবচেয়ে এগিয়ে নিউ হোপ গ্রুপ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চীন
শেয়ারTweetPin

সর্বশেষ

বেইলি রোডে আগুন: ভেতরে গ্রাহক, বাইরে তালা!

এপ্রিল ৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষেছবি: প্রধানমন্ত্রীর দপ্তরের ফেসবুক পেজ

অফিসের সময় কমল, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায়

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতিসহ নানা বিষয়ে মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৩, ২০২৬

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT