পোত্রোকে হারিয়ে চ্যাম্পিয়ন জোকোভিচ

ইউএস ওপেনের ফাইনালে জুয়ান মার্টিন ডেল পোত্রোকে হারিয়ে ক্যারিয়ারের ১৪তম গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন নোভাক জোকোভিচ।
৩১ বছর বয়সী এই সার্বিয়ান ৬-৩ ৭-৬ (৭-৪) ৬-৩ সেটে জয় পান।
জোকোভিচ জুলাইতে উইম্বলডন জিতেছিলেন। ব্যাক-টু-ব্যাক গ্র্যান্ড স্লাম শিরোপা জেতায় চার নম্বরে উঠবেন তিনি। তার চেয়ে বেশি শিরোপা জিতেছেন কেবল রজার ফেদেরার (২০) এবং রাফায়েল নাদাল (১৭)।
আর্জেন্টিনার তৃতীয় বাছাই ২৯ বছর বয়সী পোত্রো ২০০৯ সালের ইউএস ওপেন জেতার পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনাল খেললেন।
জোকোভিচ বিশ্বের আট টেনিস তারকার মধ্যে একজন যারা উইম্বলডন এবং ইউএস ওপেন ডাবল জিতেছেন।
পুরুষ এককে সর্বাধিক গ্র্যান্ড স্লাম জয়ী
২০ রজার ফেদেরার
১৭ রাফায়েল নাদাল
১৪ নোভাক জোকোভিচ, পিট সাম্প্রাস
১২ রয় এমারসন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




