চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পে-স্কেল বিতর্কে তীব্র হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন

কাজী ইমদাদকাজী ইমদাদ
৮:১৮ পূর্বাহ্ন ০৭, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

সহসা কাটছে না অষ্টম পে-স্কেল নিয়ে বিতর্ক। তীব্রতর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন। সংকট সমাধানে পে-স্কেল নিয়ে অর্থমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণের পাশাপাশি পে-স্কেলে বিদ্যমান সব অসংগতি দূর করার দাবি জানিয়েছেন শিক্ষকরা। 

অষ্টম পে-স্কেলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদার অবনমনের অভিযোগ এনে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দেওয়ার প্রতিবাদে আন্দোলনে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দাবি মানা না হলে ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১১ জানুয়ারি শুরু হবে  অবিরাম কর্মবিরতি।

প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ে দুই ঘন্টার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। 

সিলেকশন গ্রেড বাদ দেওয়ায় তৃতীয় গ্রেড থেকে উচ্চতর গ্রেডে পদোন্নতি বন্ধ হবে বলে আশঙ্কা করছেন শিক্ষকরা। অর্থ মন্ত্রণালয় থেকে ৪ জানুয়ারি বিবৃতিতে দেওয়া হলেও সে বিবৃতিতে ধোঁয়াশা না কাটার অভিযোগও তাদের।

টেলিভিশন এন্ড ফিল্ম স্ট্যাডিজের চেয়ারম্যান এ জে এম শফিউল আলম ভূইয়া বলেন, দ্বিতীয় গ্রেডের ২৫ ভাগ প্রথম গ্রেডে যাবেন। তারা কিভাবে যাবে সেখানে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের গ্রান্ড কমিশনের সুপারিশ অনুযায়ী যাবেন। এটি ১৯৮৩ সালের অধ্যাদেশের সুস্পষ্ট লঙ্ঘন। কারণ প্রতিটি বিশ্ববিদ্যালয়েই নিয়ম আছে শিক্ষকরা কিভাবে কোন গ্রেডে যাবেন।’

বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব এ এস এম মাকসুদ কামাল বলেন, সিদ্ধান্ত দিয়ে যে প্রজ্ঞাপণ পাঠিয়েছে সেটি মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত নয়। আর এটা অর্থ মন্ত্রণালয় থেকে নয়, এই নির্দেশনা আসলে আসতে পারে আইন অথবা শিক্ষা মন্ত্রণালয় থেকে। 

Reneta

জটিলতার জন্য প্রশাসনের দিকেই অভিযোগের আঙুল শিক্ষক সমিতি ফেডারেশনের।

Jui  Banner Campaign
ট্যাগ: পে-স্কেলশিক্ষক আন্দোলন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মোবাইলে যেভাবে জানতে পারবেন ভোটের ফলাফল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট বর্জন করলেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসীম

ফেব্রুয়ারি ১২, ২০২৬

‘যিনি পাশ করবেন, আশা করি তিনি সাধারণ মানুষের দুঃখ বুঝবেন’

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT