চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেলের অসুস্থতা নিয়ে ধোঁয়াশা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৫ পূর্বাহ্ণ ২০, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

হঠাতই অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ফুটবল লিজেন্ড পেলে। অতিরিক্ত ক্লান্তির কারণেই এমনটা হয়েছে বলে শুক্রবার খবর বের হয়। কিন্তু পরে অসুস্থতার খবর নাকচ করে দেন ব্রাজিলিয়ান কিংবদন্তির মুখপাত্র। ৭৭ বছরের পেলে বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন বলে জানান ওই মুখপাত্র।

শনিবার লন্ডনে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিল ফুটবল সম্রাটের। একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ের জন্য তাকে সম্মাননা দেয়ার কথা ছিল অনুষ্ঠানে। কিন্তু আচমকা সফর বাতিল হওয়ার পর খবর বের হয় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পেলে।

কিন্তু তার মুখপাত্র এমন খবর ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছেন। পেপিতো ফরনোস বলেন, ‘তিনি (পেলে) বলেছেন, অতিরিক্ত চাপ ও ক্লান্তি অনুভব করাতেই যাচ্ছেন না। লন্ডনে যাওয়ার কথা থাকলেও এর আগে রিও ডি জেনিরো সফরের সময়ই ক্লান্তি অনুভব করেন। ফলে বেশ কয়েকটি বিমানবন্দরে যাত্রা বিরতি দিয়ে লন্ডন সফর সম্ভব ছিল না।’

পরে রাইটার্স ফোরাম এক বিবৃতিতে বলেছে, ‘ক্লান্তি ও অবসাদের কারণে সিরিজ পরীক্ষা-নিরীক্ষার মধ্যদিয়ে যাচ্ছেন পেলে। ডাক্তাররা তার শরীরের পূর্ব অবস্থা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছেন। খুশির খবর এটাই, গুরুতর কোনকিছুর কথা বলেনি ডাক্তাররা।’

গত বছর কিডনি ও প্রস্টেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে। দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়েছে তাকে। অসুস্থতার কারণে ২০১৬ রিও ডি জেনিরো অলিম্পিকে উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেননি।

ব্রাজিলের হয়ে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে বিশ্বকাপ জেতেন পেলে। ২১ বছরের ফুটবল ক্যারিয়ারে ১৩৬৩টি ম্যাচ খেলে ১২৮১টি গোল করেন। যার মধ্যে ব্রাজিলের জার্সি গায়ে ৯২ ম্যাচে করেন রেকর্ড ৭৭ গোল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেলে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সম্প্রসারিত হচ্ছে হাইড্রোপনিক ঘাস উৎপাদন পদ্ধতি

পরবর্তী

টাঙ্গাইলে কপি আবাদে সেক্স ফেরোমন ফাঁদ

পরবর্তী

টাঙ্গাইলে কপি আবাদে সেক্স ফেরোমন ফাঁদ

ফাইল ছবি

শাইনপুকুরে মাশরাফী, রূপগঞ্জে মুশফিক, মোহামেডানে সাকিব

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT