ব্রাজিলের দুরন্ত জয়ের দিনে শেষ মুর্হুতের পেনাল্টিতে পেরুর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা, ১৫ মিনিটের সময় রামিরো মোরি’র দুর্দান্ত গোলে এগিয়ে যায় মেসিবিহীন আর্জেন্টিনা।
প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ গোরে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতির পর ৫৮তম মিনিটে অধিনায়ক গুয়েরো গঞ্জালেসের গোলে সমতায় ফেরে পেরু।
এক পর্যায়ে যখন ম্যাচ ১-১ গোলের ড্র হওয়ার পথে ঠিক তখনই যেন প্রাণ ফিরে পায় আর্জেন্টিনা শিবির। ৭৭ মিনিটে মাঝমাঠ থেকে বাড়িয়ে দেওয়া অসাধারণ এক ফিনিশিংয়ে দলকে লীড এনে দেয় হিগুয়েন।
কিন্তু মাঝমাঠে নিজেদের ভুলে ব্যাক পাস দিতে উল্টো গোল খায় আর্জেন্টিনা। ডি বক্সে রামিসো মোরি কুয়েভা ব্রাভোকে ফাউল করলে পেনাল্টি থেকে পেরুকে এগিয়ে নেয় কুয়েভা ব্রাভো।
শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।







