চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেরুর বিপক্ষে ডেনমার্কের জয়ে শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৪ অপরাহ্ণ ১৬, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

দারুণ লড়াই করেও ডেনমার্কের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে পেরু।

বিশ্বকাপে এই প্রথম মুখোমুখি হয় দুই দল। ডেনমার্ক ২০১০ সালে খেললেও ১৪’তে ছিল না। আর ৩৬ বছর পর বিশ্বকাপে খেলতে এসেছে পেরু।

প্রথমার্ধে প্রায় সমানে-সমান লড়াই করে দুই দল। পেরুর কয়েকটি সুযোগ হাতছাড়া হওয়ার পর প্রথমার্ধের শেষ দিকে তাদের পেনাল্টি নষ্ট হয়।

৪৫ মিনিটের সময় বক্সের ভেতর কুয়েভাকে ফাউল করেন ডেনমার্কের ইউরেরি। রেফারি শুরুতে পেনাল্টি না দিলেও ভিডিও রেফারির নির্দেশে এবং রিপ্লে দেখে পেনাল্টি দেয়ার সিদ্ধান্ত নেন। নিজের অর্জিত পেনাল্টি নিজেই নষ্ট করেন কুয়েভা। ফলস নিয়ে বাঁদিকে মারতে গিয়ে বারের অনেক উপর দিয়ে মারেন।

গোলশূন্যভাবে প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ইউসুফ ইউরেরি পোলসেন ডেনমার্ককে এগিয়ে দেন। এরিকসনের পাস ধরে বক্সে ঢুকে পড়েন। পেরুর রক্ষণ তখন এলোমেলো। পোলসেন গোলরক্ষককে সামনে এগিয়ে আসতে দেখে কাছের পোস্টে বল ঠেলে দেন। গোলরক্ষকের হাতের উপর দিয়ে বল জালে জড়ায়।

Reneta

৭৮তম মিনিটে পেরু অধিনায়কের দারুণ একটি ব্যাকহিল অল্পের জন্য বাইরে দিয়ে চলে যায়। এরপরও কয়েকটি সুযোগ হাতছাড়া হয় তাদের।

গ্রুপ ‘সি’ থেকে এটি ছিল দ্বিতীয় ম্যাচ। এই গ্রুপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে ফ্রান্স।

ফ্রান্স দ্বিতীয় ম্যাচ খেলবে পেরুর বিপক্ষে, ২১ জুন। একই দিন অস্ট্রেলিয়ার ম্যাচ ডেনমার্কের সঙ্গে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT