চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেপারফ্লাইয়ের সাথে কাজ করবে সুপার স্টার গ্রুপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৮ অপরাহ্ণ ১০, মার্চ ২০২১
তথ্যপ্রযুক্তি
A A

অনলাইন শপিং প্লাটফর্মের মাধ্যমে দেশজুড়ে গ্রাহকের দোরগোড়ায় পণ্য পৌঁছাতে দেশের প্রযুক্তিখাতের সবচেয়ে বড় লজিস্টিকস নেটওয়ার্ক পেপারফ্লাইয়ের সাথে কাজ করবে দেশের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক পণ্য নির্মাতা সুপার স্টার গ্রুপ (এসএসজি)।

সম্প্রতি ঢাকায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে পেপারফ্লাইয়ের সহপ্রতিষ্ঠাতা এবং চিফ মার্কেটিং অফিসার রাহাত আহমেদ এবং সুপার স্টার গ্রুপের ব্যবসায় উন্নয়ন বিভাগের পরিচালক শেখ সাদী এই সম্পর্কিত চুক্তি স্বাক্ষর করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় পেপারফ্লাই।

এই চুক্তির আওতায় সুপারস্টার গ্রুপের ই-কমার্স প্রতিষ্ঠান এসএসজিইশপ ডটকমে (ssgeshop.com) আসা অর্ডারের পণ্য দেশজুড়ে গ্রাহকের ঠিকানায় পৌঁছে দেবে পেপারফ্লাই।

দেশের প্রতিটি জেলায় ডেলিভারি সেবা পৌঁছে দেওয়ার সক্ষমতাকে ব্যবহার করে পুরো দেশেই ই-কমার্স সেবার আওতায় নিয়ে আসার লক্ষ্যেই পেপারফ্লাইয়ের সাথে চুক্তিবদ্ধ হয় সুপারস্টার গ্রুপ।

পেপারফ্লাইয়ের সহপ্রতিষ্ঠাতা এবং চিফ মার্কেটিং অফিসার রাহাত আহমেদ বলেন, সুপারস্টার গ্রুপের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের ই-কমার্স প্ল্যাটফর্মের অংশীদার হতে পারা আমাদের জন্যে গৌরবের। দেশজুড়ে ছড়িয়ে থাকা আমাদের ডেলিভারি নেটওয়ার্কের মাধ্যমে সুপার স্টারের পণ্যের গ্রাহকদের অনলাইন কেনা-কাটার অভিজ্ঞতায় এক ভিন্ন মাত্রা যোগ করতে সক্ষম হবো বলে আমরা বিশ্বাস করি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সুপার স্টার গ্রুপের ব্যবসায় উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক মো. নাহিদ হাসান এবং সহকারী মহাব্যবস্থাপক তৌসিফ আহমেদ, পেপারফ্লাইয়ের বিক্রয় বিভাগের প্রধান রিয়াজ আহমেদ খান এবং সহ-ব্যবস্থাপক অলি-উর-রেজা উপস্থিত ছিলেন।

Reneta

১৯৯৪ সাল থেকে দেশে আন্তর্জাতিকমানের বৈদ্যুতিক পণ্য প্রস্তুত এবং বাজারজাত করছে সুপারস্টার গ্রুপ। সম্প্রতি ব্যবসায় সম্প্রসারনের অংশ হিসেবে ই-কমার্স ক্ষেত্রে জোর দিয়েছে প্রতিষ্ঠানটি।

২০১৬ সালে শুরু করে দেশে গড়ে ওঠা লজিস্টিক সেবা প্রতিষ্ঠান হিসেবে পাঁচ বছর ধরে কাজ করছে পেপারফ্লাই। এই সময়ের মধ্যে স্মার্ট রিটার্ন, স্মার্ট চেক, স্মার্ট লগ, ইন-অ্যাপ কল এবং ক্যাশলেস পে নামক বিভিন্ন উদ্ভাবনী সেবা নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেপারফ্লাই
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT