চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেনাল্টিতে হেরে লাল-সবুজদের বিদায়

রেজাউল করিমরেজাউল করিম
৬:৫৪ পূর্বাহ্ণ ২৭, আগস্ট ২০১৫
স্পোর্টস
A A

সাফ ফুটবল অনূর্ধ্ব-১৯ এর সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে জিতে ফাইনালে উঠেছে ভারত। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য শেষ হলে ফলাফল নির্ধারিত হয় পেনাল্টিতে। আর তাতে ৪-৩ গোলে জয় পায় ভারত। ২৯ আগস্ট শিরোপা লড়াইয়ে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে ভারতীয়রা। কয়েকদিন আগে সিলেট স্টেডিয়ামে এমনই এক পেনাল্টিতে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৬-এর চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

নির্ধারিত সময়ের মতো পেনাল্টি শটআউটের প্রথম পর্বও শেষ হয় সমতায়। প্রথম পাঁচটি শটে উভয় দল তিনটি করে গোল করে। পরে গোল্ডেন গোলের শটে ভারত গোল করলেও ব্যর্থ হয় বাংলাদেশ।

ভারতের হয়ে প্রথম শট নেন লালরাম। কিন্তু গোল করতে ব্যর্থ হন তিনি। ক্রসবারের অনেক উপর দিয়ে বল পাঠান তিনি। এরপর বাংলাদেশের প্রথম শটে গোল করেন মিশুক মিয়া। দ্বিতীয় শটে ভারতকে সমতায় ফেরান শাহবাজ। পরের শটে বাংলাদেশের রোহিত সরকারও গোল করেন। তৃতীয় শটে গোল করেন ভারতের রোহিত কুমার। কিন্তু নিজেদের তৃতীয় শটে গোল করতে ব্যর্থ হন বাংলাদেশের মোহাম্মদ ইব্রাহীম। গোলকিপারকে বোকা বানাতে পারলেও বল পাঠান বারের বাইরে দিয়ে।

এরপর ইমনের গোল আটকে দেন ভারতের গোলকিপার। তবে ভারতের শরত গাউলি গোল মিস করলেও শেষ শটে মুন্নাফ রাব্বি বাংলাদেশকে সমতায় ফেরান। প্রথম পাচঁ শটে তিনটি করে গোল পায় উভয় দল। কিন্তু গোল্ডেন গোলের শটে ভারতের ড্যানিয়েল গোল করলেও ক্রসবারের অনেক উপর দিয়ে বলের সাথে বাংলাদেশের স্বপ্নও উড়িয়ে দেন রহমত।

এরআগে সেমিফাইনাল ম্যাচ বলে ধীর গতিতেই খেলা শুরু করে দুই দল। বাংলাদেশের ৫-৪-১ ফরমেশনের বিপরীতে ভারত মাঠে নামে ৪-৪-২ ফরমেশন নিয়ে। প্রতিপক্ষের রক্ষণে আক্রমণ বলতে যেটা বোঝায় সেটা দেখা যায় খেলার ১৩ মিনিটে। ভারতের লালরামের একটি জোড়ালো শট রুখে দেন বাংলাদেশের আনিসুর রহমান।

১৭ মিনিটে ছোট একটি সুযোগ পেয়েছিলো বাংলাদেশ। কিন্তু রতমতের বাড়ানো বল ধরতে ব্যর্থ হন রাব্বি। এরপর বারবার আক্রমণ করে ভারতীয় রক্ষণকে ব্যতিব্যস্ত রাখে বাংলাদেশের ফরোয়ার্ডরা।

Reneta

গ্রুপপর্বের ম্যাচে আক্রমণাত্মক খেললেও সেফিমাইনালের প্রথমার্ধে খুবই রক্ষণাত্মক ফুটবল খেলে ভারত। ৩৭ মিনিটে একটি সুযোগ পায় ভারত। তবে অফসাইডের ফাঁদে পড়ে সে সুযোগ নষ্ট করেন প্রশান্ত। ফলে প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়>দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ডিফেন্সিখেভ খোলস থেকে বেড়িয়ে আসে ভারত। ৬৫ মিনিটে একটি প্রায় নিশ্চিত সুযোগ হাতছাড়া করে ভারত। অনেকটা ভাগ্যের জোরে বাঁচে বাংলাদেশ। ৮৩ মিনিটে আরো একটি নিশ্চিত গোল থেকে দলকে রক্ষা করেন গোলকিপার আনিসুর।

আক্রমণ-পাল্টা আক্রমণে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য শেষ হলে ফলাফল নির্ধারিত হয় পেনাল্টিতে। আর তাতে ৪-৩ জয় পায় ভারত।

কদিন আগেই এমনই এক পেনাল্টিতে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৬-এর চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপালের কাছে ১-২ গোলে হারে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারতসাফ ফুটবল অনূর্ধ্ব-১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT