চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেনাল্টিতে স্পেনকে কাঁদিয়ে কোয়ার্টারে রাশিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪২ অপরাহ্ণ ০১, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

স্প্যানিশ টিকিটাকার মুখে স্বাগতিক রাশিয়ার লড়াকু ফুটবল। নির্ধারিত সময়ে ১-১ গোলের ড্র। অতিরিক্ত ৩০ মিনিটেও গোলের দেখা নেই। পেনাল্টি শ্যুটআউটে এল ৩-৪ ব্যবধানের ফলাফল, সেই ফলাফল কাঁদিয়ে গেল সাবেক চ্যাম্পিয়ন স্পেনকে।

প্রথম শটে গোল করেন ইনিয়েস্তা। রাশিয়াও প্রথম শটে গোল পায়। ফিদর স্মলভ জোরালো শটে বল জালে জড়ান। স্পেনের দ্বিতীয় শটে গোল করেন পিকে। রাশিয়াও দ্বিতীয় শটে গোল পায়। স্পেনের তৃতীয় শট নিতে আসেন কোকে। রাশিয়ান গোলরক্ষক ইগোর আকিনফিভ সেটি ঠেকিয়ে দেন। রাশিয়া তৃতীয় শটেও গোল পায়। চতুর্থ শটে স্পেনের হয়ে গোল পান রামোস। রাশিয়া পরের শটেও গোল পায়। স্পেনের আসপাসের নেয়া পরের শট পা দিয়ে ঠেকিয়ে নায়ক বনে যান রাশিয়ান গোলরক্ষক।

প্রথমার্ধে স্পেন ৭৫ শতাংশ সময় বল দখলে রাখে। মাত্র ২৫ শতাংশ সময় রাশিয়ার পায়ে বল ছিল। স্পেন পাস খেলে ৪৩৮টি, দ্বিতীয়ার্ধে ৪১৪টি। রাশিয়া প্রথম ৪৫ মিনিটে পাস খেলে ১৪৪টি, পরের ৪৫ মিনিটে ১১৯টি।

রাশিয়া পিছিয়ে পড়ে ১১তম মিনিটে। নিজেদের জালে বল জড়িয়ে দেন সার্গেই ইগনাসেভিচ।

বক্সের বাইরে ফ্রি-কিক পেয়েছিল স্পেন। শট নিতে যান ইসকো। বল আসে রামোসের দিকে। রামোসের সঙ্গে লেগে ছিলেন ইগনাসেভিচ। তিনি রামোসকে টেনে ফেলে দিতে গেলে বল এসে লাগে তার গোড়ালিতে। সেখান থেকে চলে যায় জালে।

Reneta

রাশিয়া সমতায় ফেরে পেনাল্টি থেকে। ৪০তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল হেড করতে গিয়ে হাতে লাগান পিকে। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। শট নিতে আসেন আর্টেম জুবা। স্পেনের গোলরক্ষক ডি গিয়া ডাইভ দেন নিজের ডানদিকে। জুমা শট নেন বাঁদিকে। অনায়াসে বল জড়িয়ে যায় জালে।

দ্বিতীয়ার্ধে স্পেন আক্রমণে জোর বাড়ায়। কিন্তু কিছুতেই গোলের দেখা মিলছিল না।

৫১তম মিনিটে বক্সের ভেতর দারুণ একটি ক্রস পাঠান ইসকো। কস্তা সেটি গোলে হেড করতে গিয়ে উপর দিয়ে মারেন।

৫৯তম মিনিটে রাশিয়ার ডিফেন্সের কাছ থেকে একটি শক্ত ব্লকের দেখা মেলে। বাঁদিকে কস্তা বল দেন ইসকোকে। ইসকো ডান পায়ে শট না নিয়ে বাঁপায়ে বল আনতে গিয়ে দেরি করে ফেলেন। ততক্ষণে প্রতিপক্ষ ডিফেন্ডার ব্লক করে দেন।

 

স্পেন দ্বিতীয়ার্ধে উইং ধরে বেশি আক্রমণে গেছে। আক্রমণে ধার বাড়াতে ৬৫তম মিনিটে ইনিয়েস্তাকে নামান স্পেন কোচ।

শেষ ২০ মিনিটে রাশিয়ার প্রায় সবাই ডিফেন্সে গিয়ে স্পেনের আক্রমণ ঠেকাতে থাকে।

স্পেন বক্সের সামনে প্রচুর পাস খেলে ডিফেন্স ভাঙার চেষ্টা করতে থাকে। এর ভেতর ৮৫তম মিনিটে ইনিয়েস্তা বক্সের বাইরে দূর পাল্লার শট নেন। সেটি কোনোমতে ফিরিয়ে দেন রাশিয়ার গোলরক্ষক। ফিরতি বল পেয়ে যান বদলি খেলোয়াড় লাগো আসপাস। তিনি শট নিলে বাইরে দিয়ে চলে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT