বিনোদন

পেটের দায়ে নির্মাতার সবজি বিক্রি, পাশে দাঁড়ালেন অনুপ সোনি

Two men, one selling vegetables and the other sitting outdoors. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি সবজি বিক্রি করছেন, অন্যজন বাইরের প্রাকৃতিক পরিবেশে বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাকালে পথে বসেছেন বহু মানুষ। আয় না থাকায় পেশা বদলাতে বাধ্য হয়েছেন অনেকেই। তেমনকি একজন হলেন ‘বালিকা বধূ’র মতো জনপ্রিয় ধারাবাহিকের পরিচালক রামবৃক্ষ। পেটের দায়ে রাস্তায় সবজি বিক্রি করছেন তিনি। খবরটি জেনে তার পাশে দাঁড়িয়েছেন অনুপ সোনি।

রামবৃক্ষ গৌরের ‘বালিকা বধূ’তে ধারাবাহিকে একটি জনপ্রিয় চরিত্রে অভিনয় করেছিলেন অনুপ সোনি। নির্মাতার এই দুর্দিনে তার দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি। শুধু তিনি নয়, ‘বালিকা বধূ’র পুরো টিমই রামবৃক্ষকে সাহায্য করছে।

টুইটারে অনুপ লিখেছেন, ‘বিষয়টি দুঃখজনক। আমাদের বালিকা বধূর পুরো টিম বিষয়টি জানতে পেরে তার পাশে দাঁড়িয়েছে।’

বলিউড ও ভোজপুরি সিনেমা জগতের পরিচিত মুখ রামবৃক্ষ গৌড়। ‘বালিকা বধূ’ ছাড়াও বেশ কিছু দর্শকপ্রিয় সিরিয়ালের নির্মাতা তিনি। মহামারির শুরুতেই বেকার হয়ে পড়েন। জমানো অর্থ ব্যয় করে কিছুদিন চলেছেন। এরপর বাধ্য হয়ে ফেরি করে সবজি বিক্রির কাজ বেছে নিয়েছেন রামবৃক্ষ। তার সবজি বিক্রির ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

রামবৃক্ষ জানিয়েছেন বিষয়টি নিয়ে তার কোনো আক্ষেপ নেই। তিনি বাবার পেশা বেছে নিয়েছেন। কোনো কাজই ছোট বড় নয়। পরে সুযোগ হলে সিনেমার কাজ করবেন। বলিউড হাঙ্গামা

বিষয়:অনুপ সোনি করোনা কাল বালিকা বধূ সবজি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…