‘চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার ২০১৮’ নির্বাচিত হয়ে রাতারাতি বদলে যায় মিম মানতাসার জীবন। সাধারণ একজন মেয়েকে দেশব্যাপী পরিচয় এনে দেয় সুপারস্টার খুঁজে বের করার এই রিয়েলিটি শো। টিভি পর্দায় এখন নিয়মিত মুখ তিনি। বিজ্ঞাপন কিংবা নাটকেই তার ব্যস্ততা।
ঈদুল আযহাতেও একাধিক নাটকে অভিনয় করেছেন মানতাসা। নির্মাতা মাহমুদ দিদারের পরিচালনায় এবারের ঈদে বেশ সাড়া জাগিয়েছে তার অভিনীত নাটক ‘বৃষ্টি ভেজা ঘর’। চ্যানেল আইয়ের এই নাটকটি অনলাইনেও বেশ প্রশংসা কুড়িয়েছে। এসমস্ত নিয়েই বৃহস্পতিবার বিকাল ৬টায় তিনি হাজির হয়েছিলেন চ্যানেল আই অনলাইনের নিয়মিত ফেসবুক লাইভ শো ‘কাথাবার্তা’ অনুষ্ঠানে।
সেখানে তিনি নিজের ক্যারিয়ার, গেল ঈদে তার অভিনীত নাটক এবং ভবিষ্যতে কাজের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। নানজীবা খানের উপস্থাপনায় ফেসবুক লাইভ শো’তে এক প্রশ্নের জবাবে মানতাসা জানান, অভিনয়ের পাশাপাশি আগামীতে তিনি পেইন্টিংটাও চালিয়ে যেতে চান। কারণ তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী।
‘কথাবার্তা’য় মানতাসার অনুষ্ঠানটি দেখতে পারেন এখানে:








