চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেঁয়াজ-মুরগিতে স্বস্তি নেই, চড়া সবজির দামও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

করোনাভাইরাসের কারণে আয়-রোজগার কমে যাওয়ায় মানুষ এখন টিকে থাকার সংগ্রাম করছে। অার দূর্যোগময় এই সময়ে বেশকিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রতিনিয়ত বেড়েই চলছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজ ও ব্রয়লার মুরগির দাম, বাড়ছে সবজির দামও।

গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ২৫ থেকে ৩০ টাকা আর ব্রয়লার মুরগির দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। এর সঙ্গে সবজির চড়া দাম তো আছেই।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারসহ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।

খুচরা ব্যবসায়ীরা জানান, পেঁয়াজের দাম বাড়ছে কেন, এর উত্তর তাদের জানা নেই। বেশি দামে তাদের কিনতে হয় বলে বেশি দামে বিক্রয়ও করা লাগে। অন্যদিকে মুরগির বিষয়ে তাদের যুক্তি কোরবানির কারণে মুরগির দাম এতদিন কম ছিল। এখন চাহিদা বাড়ায় দাম বেড়েছে।

কারওয়ান বাজারের পেঁয়াজ-রসুন বিক্রেতা দুলাল মিয়া চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা বেশি দাম দিয়ে পেঁয়াজ কিনি। এ কারণে বেশি দামে বিক্রি করি। দাম বাড়ছে কেন সে বিষয়ে আমদানিকারক বা গুদামজাতকারীরা বলতে পারবে।

প্রায় দুই মাস ধরে দেশি পেঁয়াজের কেজি বিক্রি হয়েছিল ৩৫-৪০ টাকা। তবে ভারতে পেঁয়াজের দাম বাড়ছে- এমন সংবাদে হুট করেই দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে। প্রায় দ্বিগুণ বেড়ে এখন দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা। আমদানি করা পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা। অথচ ১০ থেকে ১৫ দিন আগেও আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছিল ২৫ থেকে ৩০ টাকা।

Reneta

গত বছর ভারতের পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত দাম উঠেছিল।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বৃহস্পতিবার সচিবালয়ে এক অনুষ্ঠানে জানিয়েছেন, এ বছর যেন সেরকম পরিস্থিতি না হয় সেজন্য রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানি করা হবে। পেঁয়াজ আমদানিতে শুল্ক ১০ শতাংশ কমানোর উদ্যোগ নেয়া হয়েছে।

একই সঙ্গে বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখতে টিসিবির মাধ্যমে রোববার থেকে পেঁয়াজ বিক্রি শুরু করা হবে।

বাজারে বর্তমানে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ১২০ থেকে ১২৫ টাকা। তার আগে ছিল ১১০ থেকে ১১৫ টাকার মধ্যে।

কারওয়ান বাজারের মুরগির দোকানদার সুমন ইসলাম বলেন, এতদিন মানুষ কোরবানির মাংস খেয়েছে। এখন তা শেষ হয়ে গেছে। এখন সবাই মুরগি বেশি কিনছে। ফলে দাম বাড়তি।

বাজারে কয়েক ধরনের শীতের সবজি পাওয়া যাচ্ছে। শিমের কেজি বিক্রি হচ্ছে ১২০-১৪০ টাকায়। ছোট আকারের ফুলকপি, বাঁধাকপির পিস বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকায়। টমেটোর কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। এছাড়া অন্যান্য প্রায় সব সবজি ৬০ টাকার উপরে বিক্রি হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেঁয়াজবাণিজ্যমন্ত্রী টিপু মুনশিমুরগিসবজি
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন আর্জেন্টিনা-ইংল্যান্ড মুখোমুখি হলেই আলোচনায় আসে ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৪, ২০২৬

রাজশাহী থেকে সারাদেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

জুলাই ১৪, ২০২৬

কাতারের পথে স্পিকার

জুলাই ১৪, ২০২৬

টম ক্রুজের ভিন্ন রূপ, যে কারণে আলোচনায় ফাহাদ ফাসিল!

জুলাই ১৪, ২০২৬

কী কারণে রাতারাতি একটি মিমের বিষয় হলেন ভিক্টোরিয়া বেকহ্যাম

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT