চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেঁয়াজ এখনও ‘কাঁদাচ্ছে’ ভোক্তাদের

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৫:৪৯ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

পেঁয়াজ এখনো ভোক্তাদের কাঁদাচ্ছে। ২/১ সপ্তাহ দাম কমে আবার বেড়ে যায়। ২০ টাকা কমে ৩০ টাকা বাড়ে। গেল কয়েক মাস ধরে এমন চিত্রই দেখা যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দামে।

সর্বশেষ আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল ও মালিবাগসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে আবারও ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম।

দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ১১০ থেকে ১২০ টাকা। আর ছোট সাইজের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ১১০ থেকে ১২০ টাকায়। মিশরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।

গত বছরের সেপ্টম্বের শেষ দিকে ভারত রপ্তানি বন্ধ করায় পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যায়। রেকর্ড ২৫০ টাকায় পৌঁছে যায়। প্রায় ২ মাস এই দামের আশেপাশে ছিল পেঁয়াজের কেজি।

তবে দেশি নতুন পেঁয়াজ বাজারে আসায় দাম কিছুটা কমে। নতুন পেঁয়াজের কেজি ১০০ টাকা মধ্যে নেমে আসে।

কিন্তু ডিসেম্বরের মাঝামাঝিতে আবার দাম বেড়ে ১৮০ টাকায় ওঠে যায়। পরে কয়েক দফায় দাম কমে চলতি মাসের প্রথমদিকে ভালো মানের দেশি পেঁয়াজের কেজি ১০০ টাকায় নেমে আসে। প্রায় দুই সপ্তাহ স্থির থেকে আজ আবার বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়।

Reneta

দামের এই ওঠানামার বিষয়ে কারওয়ান বাজারের ব্যবসায়ী ইদ্রিস আলী বলেন: এ বছর পেঁয়াজের দাম বেশি হওয়ায় কৃষকেরা নির্ধারিত সময়ের আগেই মুড়িকাটা পেঁয়াজ তোলা শুরু করে। অপুষ্ট পেঁয়াজ তুলে ফেলায় ঘাটতি দেখা দিয়েছে।

এ কারণে মৌসুমে দাম কমার বদলে উল্টো বাড়ছে। দেদারসে মুড়িকাটা পেঁয়াজ তোলা না হলে এখন পেঁয়াজের দাম অনেক কম থাকতো বলে জানান ব্যবসায়ীরা।

মালিবাগের ব্যবসায়ী হাবিবু রহমান বলেন: পেঁয়াজের দাম হঠাৎ বাড়ছে তো, আবার কমছে। বাড়তি দামে পেঁয়াজ কিনে কখোনে লোকসান গুনতে হয়। আবার কখনো দাম বেড়ে গেলে ভাল লাভও হয়। পেঁয়াজের দাম নিয়ে শুধু ক্রেতা নয়, ব্যবসায়ীরা অস্বস্তিতে রয়েছে।

পেঁয়াজের দামের এই তেলেসমাতিতে ক্ষিপ্ত ভোক্তারা। কারওয়ান বাজারে সবজি কিনতে আসা মাইনুল হোসেন বলেন: সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়ানো হচ্ছে। বাজারে কার্যকর নজরদারি না থাকায় ও সরকারের অদূরদর্শীতায় পেঁয়াজ এখনো মানুষকে কাঁদাচ্ছে।

তিনি বলেন: এখন পেঁয়াজের ভরা মৌসুম। ভারত রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে এখন তাদের আমদানি করা পেঁয়াজ কম দামে রপ্তানি করতে চায়। তারপরও কেন পেঁয়াজের কেজি ১৫০ টাকা হবে। দাম এখন ৩০ থেকে ৪০ টাকা থাকা উচিত।

পেঁয়াজের পর কিছুটা বেড়েছে আমদানি করা চায়না রসুনের দামও। গত সপ্তাহে যে রসুনের দাম ছিল ১৪০ থেকে ১৫০ টাকা। এখন তা বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়।

পেঁয়াজের বাড়তি দামের সঙ্গে স্বস্তি দিচ্ছে না সবজিও। শিম, টমেটো, গাজর, ফুলকপি, বাঁধাকপি, শালগমে বাজার ভরপুর থাকলেও বেশিরভাগ সবজির দাম বেশ চড়া। এমনকি সপ্তাহের ব্যবধানে নতুন করে দাম বাড়ার ঘটনাও ঘটেছে।

বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে ২০ থেকে ৩০ টাকা কেজি বিক্রি হওয়া শসার দাম বেড়ে ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহের ৫০ থেকে ৭০ টাকার করলা এখন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। বাজার ও মানভেদে পেঁপের দামও বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।

তবে সপ্তাহের ব্যবধানে দাম অপরিবর্তিত রয়েছে শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলা ও গাজরের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেঁয়াজপেঁয়াজের দামসবজি
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলিয়াস সিজার থেকে ‘অনুপ্রেরণা’ নিচ্ছেন স্পেন কোচ, নিজেদেরই বললেন ফেভারিট

জুলাই ১৪, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য ও স্টার্টআপ বিষয়ক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

‘অসাধারণ’ এক সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স-স্পেন

জুলাই ১৪, ২০২৬

এইচএসসির প্রশ্নে ত্রুটি প্রমাণিত হলে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা

জুলাই ১৪, ২০২৬

সিকিমে দেখা মিলল বাংলাদেশের ‘সুবোধ’ ম্যুরাল, তদন্তে ভারতীয় পুলিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT