চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেঁয়াজের পরে চাল-সবজির দাম কেন ঊর্ধ্বমুখী?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
১০:৩৬ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৯
সম্পাদকীয়
A A

শীতকালীন সবজির ভরা মৌসুমেও শাকসবজির দাম সাধারণ জনগণের নাগালের বাইরে। সারাদেশে পেঁয়াজের দাম যখন রেকর্ড পর্যায়ে এসে উঠানামা করছে, তখন সবজির বাজারও ঊর্ধ্বমুখী। প্রতিবেশী দেশ ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর থেকে পেঁয়াজের দাম বাড়ছে বলে যুক্তি দেয়া হলেও সবজির দাম কেন বাড়ছে, তার কিন্তু পরিস্কার কোনো জবাব বা যুক্তি নেই।

পেঁয়াজের দাম কিছুটা কমলেও তা এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। পেঁয়াজের পাশাপাশি হঠাৎ চালের দাম বেড়ে যাওয়ার পর খুচরা বাজারে তা এখনো কমেনি।

সাধারণত বন্যা, অতি-বৃষ্টি, অনাবৃষ্টির ফলে বিভিন্ন ফসলসহ সবজির ফলন বা সরবরাহে ঘাটতি দেখা গেলে সেসবের দাম বাড়তে দেখা গেছে অতীতে। কিন্তু বর্তমানে এই ভরা মৌসুমেও সবজির দাম কেন চড়া, তা চিন্তায় ফেলেছে জনগণসহ সরকারকে।

ধারণা করা হচ্ছে, অতি মুনাফালোভী ও মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ম্যে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রতিদিন বাড়তি খরচ করতে করতে জনগণ বিক্ষুব্ধ ও হতাশ। গণমাধ্যমে প্রচার ও প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে সাধারণ মানুষ তাদের করুণ অবস্থার কথা জানিয়ে বাজারে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে।

সরকারের বিভিন্ন দায়িত্বশীল মন্ত্রী ও দায়িত্ববান অনেকে জনগণকে ধৈর্য ধরতে বলাসহ নানাসময়ে নানা কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এই বাজার ব্যবস্থা কারা কীভাবে নিয়ন্ত্রণ করছে, তা যেনো ‘রকেট সায়েন্স’ হিসেবে দেখা দিয়েছে। আর এই অবস্থা ধীরে ধীরে জনরোষ বাড়াচ্ছে। নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারসহ দুর্নীতি দমন কমিশনকে হস্তক্ষেপ করতে দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই, তারপরেও খুব একটা পরিবর্তন নেই বললেই চলে।

আমদানি-রপ্তানি, বাজার মনিটরিং, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টসহ নানা পদক্ষেপে সরকারের দায়িত্বশীলদের আরো কার্যকর মনোযোগ দরকার বলে আমরা মনে করি। এছাড়া নিত্যপণ্যের দাম বিষয়ে তথ্যের অবাধ প্রবাহ ও বাজারে সক্রিয় অসাধু সিন্ডিকেট চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণও জরুরি। আমাদের আশাবাদ, সবার সম্মিলিতি প্রচেষ্টায় এই অবস্থার দ্রুত পরিবর্তন আসবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাঁচা সবজিদ্রব্যমূল্যপেঁয়াজের দাম
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT