চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেঁয়াজের দাম স্থিতিশীল

ম. শাফিউল আল ইমরান ম. শাফিউল আল ইমরান
৬:৪৯ পূর্বাহ্ণ ০২, জুলাই ২০১৫
অর্থনীতি
A A

ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ওপর ৭০ শতাংশ শুল্ক বাড়ালেও দেশীয় বাজারে এখনো কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, ঈদের আগের বাজারে দামের ঝাঁঝ বোঝা যেতে পারে।

বৃহস্পতিবার দুপুরে কাওরান বাজারের পেঁয়াজের আড়ৎগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, পাইকারী বাজারে প্রতিকেজি পেঁয়াজ ৪২ টাকা দরে বিক্রি হচ্ছে।

ভারতের রপ্তানি শুল্কের কারণে কোনো প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে কাওরান বাজার কাঁচা বাজারের পেঁয়াজের আড়ৎদার আব্দুর রশিদ চ্যানেল আই অনলাইনকে বলেন, বর্তমানে এর প্রভাব বাজারে পড়বে না। এ জন্য দশ পনের দিন সময় লাগতে পারে।

Banglabid

এর ব্যাখ্যায় তিনি বলেন, সাধারণত যে এলসি খোলা হয় তার পেমেন্ট আমরা একমাস আগেই করে থাকি। তাই তাদের রপ্তানী শুল্ক বাড়ায় বর্তমানে দামের কোনো সমস্যা হবে না।

পাশের আরেক আড়ৎদার সাইফুল ইসলাম বলেন, আমি ভারতের পেঁয়াজের ব্যবসা করি না। তবে ওদের রপ্তানী শুল্ক বাড়ায় আমদানি করা পেঁয়াজের পাশাপাশি দেশি পেঁয়াজেরও দাম বেড়ে যাবে।

দেশের পাইকারী বাজারগুলোর অন্যতম শ্যাম বাজার। সেখানকার ব্যবসায়ী আজিজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পেঁয়াজের দাম বাড়েনি।

Reneta

ভারত হঠাৎ করেই পেঁয়াজ রপ্তানিতে ৭০ শতাংশ শুল্ক বাড়িয়েছে। কারণ হিসেবে বার্ষা মৌসুমে ফলন ব্যাহত হওয়ায় নিজেদের চাহিদা মেটাতে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এর ফলে টন প্রতি পেঁয়াজ আমদানিতে ১৭৫ ডলার বেশী দিতে হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবে, দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা ২০ থেকে ২২ লাখ টন। এর মধ্যে দেশে উৎপাদিত হয় প্রায় ১৩-১৪ লাখ টন। বাকি ৬-৭ লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়। যার সিংহভাগ আসে ভারত থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেঁয়াজপেঁয়াজের দামবাজারবাজার দররমজানরোজা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘কঠিন’ সিরিজ জিততে মরিয়া সাউথ আফ্রিকা

পরবর্তী

শুরু হচ্ছে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম

পরবর্তী

শুরু হচ্ছে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম

১৪ জুলাইয়ের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ক্যানসার ফিরে আসা ঠেকাতে নতুন ভ্যাকসিন, শেষ ধাপের পরীক্ষায় সাফল্য

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসি-সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হতে পারে ১০ সেপ্টেম্বর

আগস্ট ২০, ২০২৬

দলের ভেতরের আবহ ও বিশ্বাসের যে বিষয়গুলো জানালেন সিমন্স

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT