বাংলাদেশ

পূর্ব রাজাবাজারে আরও সাতদিন লকডাউন

লকডাউন নির্দেশনা সহ গেট, নিরাপত্তা ও সতর্কতা বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

গেটের পাশে লকডাউন নির্দেশনা বোর্ড, নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মানার জন্য সতর্কতা বার্তা।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় আরও সাতদিন লকডাউন চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গরবার সকালে তিনি এ কথা জানান।

এসময় মেয়র আতিকুল ইসলাম গৃহস্থালী বর্জ্যের সাথে যত্রতত্র না ফেলে সুরক্ষা সামগ্রীর বর্জ্য পৃথক ব্যাগে রাখার আহ্বান জানান। সপ্তাহে ২ দিন সংগ্রহ করা হবে এসব বর্জ্য। সেই বর্জ্য সংগ্রহের জন্য ৩ লক্ষ ব্যাগ ২৩ জুন থেকে সরবরাহ শুরু হবে বলেও জানান তিনি। 

মেয়র নির্দিষ্ট করে বলেন, ৭ জুলাই থেকে গৃহস্থালী বর্জ্যের সাথে মাস্ক, গ্লাভস, পিপিই পাওয়া গেলে সিটি কর্পোরেশন সেসব বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করবে না।

গত ৯ জুন থেকে পরীক্ষামূলকভাবে সম্পূর্ণ লকডাউন করা হয় পূর্ব রাজাবাজার। এই এলাকায় কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়:আতিক করোনা করোনা ভাইরাস করোনাভাইরাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…