চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূর্ণিমার কারণে দুই দিন ধরে জন্মদিন পালিত হচ্ছে: ইমন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ২৮, মে ২০২১
বিনোদন
A A

চিত্রনায়ক ইমনের জন্মদিন ২৮ মে। কিন্তু সোশাল মিডিয়ায় একদিন আগে থেকেই জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন! ফোন ও খুদেবার্তায় উইশ আসতে থাকে। শুরুতে অবাক হয়েছিলেন ইমন! মনে মনে বলছিলেন, একদিন আগেই কেন এমন হচ্ছে?

এরপর ফেসবুকে ঢুকে দেখেন ম্যাসেঞ্জার ভরে গেছে জন্মদিনের শুভেচ্ছাবার্তায়! পরে দেখেন নায়িকা পূর্ণিমা একদিন আগেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তার ফেসবুকে, আর সেটা দেখে অন্যরাও তাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠাচ্ছেন!

শুক্রবার বিকেলে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে ইমন বলেন, পূর্ণিমা মজা করে একদিন আগেই তার ফেসবুকে আমাকে নিয়ে পোস্ট করে উইশ করায় সবাই ধরে নিয়েছে ওইদিনই আমার জন্মদিন। গতকাল যেমন উইশ পেয়েছি, আজ জন্মদিনের দিনেও একইভাবে উইশ পাচ্ছি। তাই পূর্ণিমার কারণে এবার আমার জন্মদিন দুই দিন ধরে পালিত হচ্ছে ( হা হা হা…)।

প্যান্ডামিকের কারণে আগের বছরের মতো এবার জন্মদিনেও বিশেষ কোনো আয়োজন রাখছেন না বলে জানালেন ইমন। তিনি বলেন, সন্ধ্যার দিকে বোনের বাসায় যাবো। জন্মদিনের প্রথম প্রহরে বাসায় আমার স্ত্রী সন্তান কেটে কেটেছে। এছাড়া বিশেষ কোনো প্ল্যান নেই। সারাদিন বাসাতেই ছিলাম। আসলে ছোটবেলায় ঘটা করে জন্মদিনে কেট কাটা হতো। এদিনের জন্য অপেক্ষা করতাম। মনে হতো কবে বড় হবো। কিন্তু এখন মনে হয়, প্রতিবার জন্মদিন মানে একটি করে বছর জীবন থেকে চলে যাচ্ছে। প্রাপ্তি অপ্রাপ্তি ভাবায়।

মডেলিং দিয়ে শুরু ইমনের ক্যারিয়ার। বাংলালিংকের এক বিজ্ঞাপন দিয়ে রাতারাতি তারকা হয়ে ওঠেন। এরপর দেশের টপক্লাস মডেল হিসেবে কাজ করেন কয়েক বছর। পরে নাটক থেকে হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ সিনেমার মাধ্যমে আসেন চলচ্চিত্রে। তখন থেকে মনযোগী হয়েছেন সিনেমায়। তার প্রায় অর্ধশত সিনেমা ইতোমধ্যে মুক্তি পেয়েছে। হাতে আছে বীরত্ব, বিয়ে আমি করবো না, কানামাছি, আগামীকাল নামের সিনেমাগুলো।

ইমন বলেন, অনেকদিন ধরে আমার সিনেমা মুক্তি পাচ্ছে না। করোনার কারণে সবকিছু থেমে আছি। আমিও দুমাস ধরে শুটিং করিনা। বর্তমানে ‘প্রেম পিরিতির বন্ধু’ নামে অপু বিশ্বাসের একটি সিনেমার শুটিং চলছে। এই সিনেমাটি আমার করার কথা ছিল। করোনার কারণে করতে পারিনি। তাছাড়া চুল ছেঁটে ফেলেছি। সবকিছু মিলিয়ে কাজটি ছেড়ে দেই। কিন্তু শিগগির শুটিংয়ে নামবো। অবসরে থেকে অনেক নতুন নতুন সিদ্ধান্ত নিয়েছি। সেগুলো নিয়ে আগামীতে কাজ করবো। আশা করবো ভালো কিছু বয়ে আনবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অভিনেতাজন্মদিননায়কনায়িকালিড বিনোদনশাকিব খানশিল্পীসহশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT