চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূর্ণদৈর্ঘ্য গানের চলচ্চিত্রে আসিফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ১১, আগস্ট ২০১৮
বিনোদন
A A

নিজের গানের ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে, কিন্তু এবার কণ্ঠশিল্পী আসিফ আকবরকে দেখা যাবে অভিনেতা হিসেবে। এমনটাই জানিয়েছে বাংলাঢোল।

‘গহীনের গান’ নামে পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্মটিতে অভিনয় করছেন আসিফ। ছবিটি তৈরি হচ্ছে বাংলাঢোলের ব্যানারে। আসিফের গাওয়া নয়টি গানের ওপর ছবিটি তৈরি করছেন লেখক ও নির্মাতা সাদাত হোসাইন।

আশুলিয়ার মমতাপল্লীতে ‘গহীনের গান’-এর প্রথম ধাপের শুটিং হয়েছে আগস্টের প্রথম সপ্তাহেই। নতুন ধারার একটি কাজ হতে চলেছে জানিয়ে নির্মাতা সাদাত হোসাইন বলেন, আসিফ আকবর নিজেই চমক। ছবিটিতে তার বিপরীতে প্রথম লটে তানজিকা আমিন কাজ করছেন। ঈদুল আযহার পর ছবিটির সঙ্গে যুক্ত হবেন প্রথম সারির একজন চিত্রনায়িকা। ওই সময় প্রকাশ করা হবে পূর্ণাঙ্গ শিল্পী তালিকা। আমাদের বিশ্বাস, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটি নতুন ধারার একটি কাজ হতে যাচ্ছে।

‘গহীনের গান’ প্রসঙ্গে গায়ক-অভিনেতা আসিফ আকবর বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো একটি পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম হতে যাচ্ছে। আমি সেটিতে অভিনয় করছি। এ কারণে আমি খুব লাকি। আমরা পুরো ইউনিট খুব পরিশ্রম করছি। আমরা চাচ্ছি দর্শককে নতুন কিছু উপহার দিতে। অন্য একটা আসিফকে আপনারা খুঁজে পাবেন।

ছবিটির জন্য তরুণ মুনসী, রাজিব আহমেদ ও সাদাত হোসাইনের লেখা নয়টি নতুন গান কণ্ঠে তুলেছেন আসিফ। এগুলোর সুর-সংগীত করেছেন তরুণ মুনসী ও পল্লব সান্যাল। গানের বক্তব্য মাথায় রেখে ‘গহীনের গান’-এর চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই।

বাংলাঢোলের প্রযোজনায় এর আগে কুমার বিশ্বজিতের গান নিয়ে স্বল্পদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম ‘সারাংশে তুমি’ সাড়া জাগিয়েছিলো। প্রতিষ্ঠানটির উর্ধতন কর্মকর্তাদের মতে, বাংলাঢোল সবসময় নতুত্বে বিশ্বাস করে। এরই ধারাবাহিকতায় পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্মটি তৈরি হচ্ছে। ‘গহীনের গান’ দেশীয় দর্শক-শ্রোতাদেরকে ভিন্নমাত্রিক স্বাদ দেবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিফবাংলাঢোললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT