চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূজায় পাওয়া প্রসেনজিতের সেরা উপহার কী?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩০ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

২ অক্টোবর মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘গুমনামী’। মুক্তি পাওয়া অন্য ছবিগুলোর মধ্যে বক্স অফিসে ‘গুমনামী’ই সব থেকে এগিয়ে আছে। শুভেচ্ছা এবং প্রশংসায় ভাসছেন প্রসেনজিৎ।

প্রথম দিন ছবির সাঁইত্রিশটা শো হাউসফুল ছিল। স্ট্যান্ডিং ওভেশনও দিয়েছেন দর্শক। দ্বিতীয় দিন থেকে এখন পর্যন্ত ভালো ব্যবসা করছে ছবিটি। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘গুমনামী’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নেতাজি সুভাষ চন্দ্র বসুর ভূমিকায় প্রসেনজিতের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। প্রসেনজিত জানিয়েছেন এটাই তার জন্য পূজার সবচেয়ে বড় উপহার।

টাইমস অব ইন্ডিয়াকে প্রসেনজিত বলেন, ‘বহু বছর থেকেই পূজায় আমার ছবি মুক্তি পায়। এবছরেও তার ব্যতিক্রম হয়নি, ২ অক্টোবর ‘গুমনামী’ মুক্তি পেয়েছে। প্রথম দুয়েকদিন যায় প্রচারণা এবং বক্স অফিসের অবস্থা দেখে। দর্শক যখন আমার অভিনয়ের প্রশংসা করে এবং ভাল রেটিং দেয়, সেইটাই আমার পূজার সবচাইতে বড় উপহার হয়।’

প্রসেনজিত আরও বলেন, ‘পুরো বছর ডায়েট করলেও পূজায় করি না। বিশেষ করে অষ্টমী ও নবমীর দুপুরে পূজা ভোগ খাওয়ার জন্য অপেক্ষা করি।’

প্রসেনজিত বর্তমানে অতনু ঘোষ এর পরিচালনায় ‘রবিবার’ ছবির কাজ করছেন। এই ছবিতে প্রথমবারের মতো তার বিপরীতে দেখা যাবে জয়া আহসানকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুমনামীদুর্গা পূজাপূজাপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়সৃজিতহাউজফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT