চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূজার সাজে শরতের স্নিগ্ধতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২২ পূর্বাহ্ণ ১০, অক্টোবর ২০১৮
লাইফস্টাইল
A A
পূজা সাজ

বছর ঘুরে আবার এসে গেছে দুর্গা পূজা। মহাসমারোহে চলছে পূজার আয়োজন। কেনাকাটাও প্রায় শেষের দিকে। এবার বাকি শুধু সাজসজ্জা। নিজেকে কীভাবে সাজাবেন পূজার পাঁচ দিন সেটা ভেবেছেন তো?

শরতের স্নিগ্ধতা ফুটিয়ে তুলতে পারেন পোশাকেও। পূজার সাজ শাড়ি ছাড়া অপূর্ণ থেকে যায়। তাই সকালের সাজে সাদা কিংবা অন্য যে কোনো প্যাস্টেল শেড বেছে নিতে পারেন। এক্ষেত্রে সুতি অথবা জামদানি শাড়িতেই বেশি আরাম পাওয়া যাবে। রাতের জন্য বেছে নিতে পারেন হাফ-সিল্ক, সিল্ক বা কাতান। রাতের পোশাকের রঙটা কিন্তু উজ্জ্বল হওয়া চাই। গাঢ় নীল, মেরুন, লাল, কফি, বেগুনী, কমলা ইত্যাদি রঙ বেছে নিতে পারেন রাতের জন্য। তবে দশমীর জন্য লাল পাড়ের সাদা শাড়িতে নিজেকে ট্র্যাডিশনাল সাজে সাজিয়ে তুলতে পারেন। শাড়িটা জরি পাড়ের হলে আরও জমকালো দেখাবে। যারা শাড়িতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না তারা বৈচিত্র্যময় কাটের টপস কিংবা গাউন বেছে নিতে পারেন।

পূজা সাজ

পোশাকের সঙ্গে মেকআপটাও মানানসই হওয়া চাই। দিনের সাজটা হালকা রাখুন। ভারী ফাউন্ডেশন ব্যবহার না করাই ভালো দিনের বেলা। গরমে মেকআপ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এতে। তাই হালকা পাউডার বেজড মেকআপ ব্যবহার করুন দিনে। কন্ট্যুরিং করতে ভুলে গেলে চলবে না। চোখের মেকআপ হালকা রেখে লিপস্টিকটা একটু উজ্জ্বল শেডের ব্যবহার করতে পারেন। সকালের মেকআপে হাইলাইটার কিংবা ব্লাশন ব্যবহারের প্রয়োজন নেই। তবে রাতের সাজে ফাউন্ডেশন দিয়ে বেজ মেকআপ করুন। চোখের মেকআপটাও একটু জমকালো হওয়া চাই। সাথে অবশ্যই হাইলাইটার ও ব্লাশন থাকবে। পূজার সাজে টিপ দিতে ভুলে গেলে কিন্তু চলবে না।

পূজা সাজ

সাজের সঙ্গে গহনা না পরলে চলে? পূজার সাজে দিনের মেলা শাড়ির সঙ্গে লম্বা চেইন বা মালা পরতে পারেন। গলায় হালকা গহনা পরলে কানে ছোট ঝুমকা মানিয়ে যাবে। সাথে কাঁচের চুড়ি পরলে দারুণ লাগবে দেখতে। আর রাতের সাজে একটু জমকালো গহনা পরুন। গলায় চিক পরলে স্টাইলিশ দেখাবে। হাত ভরে মেটালের চুড়ি পরতে পারেন। এতে সাজে আভিজাত্য ফুটে উঠবে। নানান ডিজাইনের নথ পাওয়া যায় এখন। দশমীর দিন নাকে একটি নথ পরে ফেলতে পারেন। সাজে বৈচিত্র্য আসবে এবং প্রশংসাও পাবেন।

Reneta

পূজার পোশাকের সঙ্গে জুতা বাছাই করার সময় আরামের কথাও ভাবতে হবে। পূজা মণ্ডপে যাওয়ার জন্য যদি অনেকটা হাটার প্রয়োজন হয়, তাহলে হিল এড়িয়ে যাওয়াই ভালো। রাতের দাওয়াতে যাওয়ার জন্য বেছে নিতে পারেন মানানসই হিল জুতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গহনাচ্যানেল আই অনলাইনদুর্গা পূজাপূজার সাজমেকআপশাড়ি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT