বিনোদন

পূজার প্রেমে মাতবেন সালমান

সালমান ও এক তরুণী নারী পুজার সময় একসঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমান ও এক তরুণী নারী পুজার সময় একসঙ্গে দেখা যাচ্ছে, উভয়ই হাসিমুখে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবিতে সালমানের বিপরীতে কাকে দেখা যাবে তা জানার জন্য অপেক্ষায় ছিলেন ভক্তরা। ফুরালো অপেক্ষা। জানা গেছে এই ছবিতে সালমানের বিপরীতে চুক্তিবদ্ধ হয়েছেন পূজা হেগড়ে। খবরটি নিশ্চিত করেছেন প্রযোজক সাজিদ নাদিদওয়ালা।

এর আগে সালমানের বিপরীতে কাজ করেননি পূজা। তবে অক্ষয় কুমারের বিপরীতে ‘হাউজফুল ফোর’ এবং হৃতিকের বিপরীতে ‘মহেঞ্জ দারো’ ছবিতে দেখা গেছে তাকে।

পারিবারিক গল্প নিয়ে তৈরি হবে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবিটি। ছোট শহরের এক সাধারণ নারীর চরিত্রে অভিনয় করবেন পূজা। নির্মাতারা ইতোমধ্যেই সালমান ও পূজাকে নিয়ে ওয়ার্কশপ শুরু করে দিয়েছেন।

এই ছবির শুটিং শুরু হবে অক্টোবর থেকে। সালের ঈদে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ নামে ছবি মুক্তি পাবে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবিটি।

এবছর সালমানের তিন ছবি মুক্তি পাবে। বর্তমানে ব্যস্ত আছেন ঈদের ছবি ‘রাধে’ নিয়ে। এছাড়াও এবছর মুক্তি পাবে ‘কিক টু’ এবং ‘কাভি ঈদ কাভি দিওয়ালী’। -টাইমস অব ইন্ডিয়া

বিষয়:কাভি ঈদ কাভি দিওয়ালি পূজা হেগড়ে সাজিদ নাদিদওয়ালা সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…