চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ সরকারের সহযোগী সংগঠনের ভূমিকায় অবতীর্ণ: রিজভী

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৬:২৬ অপরাহ্ণ ১২, জুন ২০১৭
রাজনীতি
A A

পুলিশ বর্তমান আওয়ামী লীগ সরকারের সহযোগী সংগঠনের ভূমিকায় অবতীর্ণ হয়েছ বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পবিত্র রমজানেও পুলিশ বিএনপির ইফতার মাহফিলগুলো বন্ধ করে দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির জ্যেষ্ঠ এই নেতা।

সোমবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন,  সারাদেশেই বিভিন্ন এলাকায় বিএনপির ইফতারগুলোতে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা বাধা দিচ্ছে, হামলা চালিয়ে পন্ড করে দিচ্ছে। অবস্থাদৃষ্টে এটি নিশ্চিতভাবেই বলা যায় যে, পুলিশ সরকারকে খুশী রাখতে বর্তমানে সরকারের সহযোগী সংগঠনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

রিজভী বলেন, আওয়ামী লীগের প্রতিহিংসার মাত্রা এতোই তীব্র যে, তারা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলের মতো সম্পূর্ণ ধর্মীয় অনুষ্ঠানগুলোকেও পন্ড করে দিচ্ছে।

Banglabid

গত ১০ জুন ২০১৭ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম আয়োজিত ইফতার মাহফিল, যেখানে প্রধান অতিথি হিসেবে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান এবং বিশেষ অতিথি হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামনা দুদু’র উপস্থিত হতে গেলে তৎক্ষনাৎ পুলিশ বাধা দিয়ে পন্ড করে দিয়েছে বলে অভিযোগ করেন রিজভী। এছাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সকল ইউনিয়নের ইফতার মাহফিল বন্ধ করে দেয়া হয়েছে বলেও জানান তিনি। একইভাবে সারাদেশের ধর্মীয় অনুষ্ঠানগুলো পণ্ডু করে দিচ্ছে বলে দাবি করেন রিজভী।

তিনি ধর্মীয় অনুষ্ঠান তথা ইফতার মাহফিলে বাধা ও তা পন্ড করে দেয়ার ঘটনা আওয়ামী লীগের হিংস্রাশ্রয়ী আচরণ মন্তব্য করে তার তীব্র নিন্দা জানান।

এসময় রিজভী বলেন, উন্নয়নের ফাঁকা বুলি ছুটছে আওয়ামী লীগ।  উন্নয়নের একটি নমূনা হচ্ছে-রাজধানীর বেহাল রাস্তাঘাট। সামান্য বৃষ্টিতেই গোটা ঢাকা শহর যান চলাচলে নিশ্চল ও নিস্তব্ধ হয়ে পড়ে, মানুষ ঘর থেকে বের হতে পারছে না। এই পবিত্র রমজান মাসে এক অমানবিক দু:সহ পরিস্থিতির মধ্যে বাস করছে ঢাকাবাসী।

Reneta

তিনি বলেন, একদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির আকাশ ছোঁয়া মূল্য অন্যদিকে আওয়ামী লীগের উন্নয়নের রোশনাইয়ে ঢাকা শহর এখন প্রকৃতপক্ষেই ‘আরবান ডিজস্ট্যার’। মশার ব্যাপক বিস্তার এখন ঢাকা শহরে মহাবিপর্যয় সৃষ্টি করেছে। দেশ-বিদেশের নানা নামের ভাইরাস জ্বরে এখন আক্রান্ত ঢাকাসহ দেশবাসী। জ্বরের প্রকোপ এতো বেশী হয়েছে যে ঢাকা মহানগরীতে তা মহামারীরুপ ধারণ করেছে।  মহাদুর্ভোগের মধ্যে দিনযাপন করতে হচ্ছে নগরবাসীকে। ঢাকা এখন সত্যিকার অর্থেই ‘আনফিট ফর হিউম্যান হ্যাবিটেশন’-দাবি করেন রিজভী।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারত জিতবে, কীভাবে জানেন শেবাগ?

পরবর্তী

দেশের শীর্ষ ওলামা হত্যা পরিকল্পনায় বাড়ি রেকি করে আসে জঙ্গিরা

পরবর্তী

দেশের শীর্ষ ওলামা হত্যা পরিকল্পনায় বাড়ি রেকি করে আসে জঙ্গিরা

যুবাদের ত্রিদেশীয় সিরিজ নিয়ে ভারতের গড়িমসি

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT