পৌরসভা নির্বাচনে ৬০টিরও বেশি কেন্দ্র সন্ত্রাসীরা দখল করেছে বলে অভিযোগ নিয়ে সকালে ড. ওসমান ফারুকের নেতৃত্বে বিএনপি’র প্রতিনিধিদল নির্বাচন কমিশনে যাওয়ার পর ড. এইচ. টি. ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলও কমিশনে যায়।
দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা বেশ কিছু কেন্দ্রে সন্ত্রাস করেছে দাবি করে তিনি বলেন, এতে শরিক হয়েছে পুলিশ-বিজিবি’র কিছু সদস্য ও কয়েকজন ম্যাজিস্ট্রেট।
বিএনপির লোকজন আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্থানে জবরদস্তিমূলক আচরণ করছে এবং কেন্দ্র থেকে অনেককে বের করে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করতে তিনি নির্বাচন কমিশনকে অনুরোধ জানান। তবে সাধারণভাবে নির্বাচন সুষ্ঠু হচ্ছে বলে জানান ড. এইচ. টি. ইমাম।






