চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে এখন আওয়ামী লীগ বলতে কিছু নাই: দুদু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০১৯
রাজনীতি
A A
পুলিশ

দেশে আওয়ামী লীগ বলতে কিছু নাই দাবি করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, পুলিশ দিয়ে শুধু গণতন্ত্র ধ্বংস করেনি, আওয়ামী লীগকেও ধ্বংস করা হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ বলতে কিছু নাই। এখন আছে পুলিশ, প্রশাসন, র‍্যাব। একদিনের জন্য পুলিশ প্রশাসন যদি নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে আওয়ামী লীগ বুঝবে কত ধানে কত চাল।

সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, দেশের সবচেয়ে বড় দুর্নীতিটা ২০১৮ সালে ৩০ ডিসেম্বরের নির্বাচনে হয়েছে। ৩০ ডিসেম্বর এর নির্বাচনে ভোট ডাকাতি বা ভোট চুরি; যাই বলেন সবই হয়েছে। এরকম একটি নির্বাচনকে যারা জায়েজ করে তারা দুর্নীতির বিচার করতে পারবেন, এটা আমরা মনে করি না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে দুদু বলেন, আপনি গণতন্ত্রের আয়নায় নিজেকে দেখুন। দেখলে আপনি দেখবেন আপনি স্বৈরাতান্ত্রিক প্রধানমন্ত্রী হয়েছেন। আপনার এই চেহারা গণতন্ত্রের সাথে যায় না, ১৯৭১ সালের স্বাধীনতার সাথে যায় না।

তিনি আরো বলেন, ৩০ তারিখে ভোট হয়নি ভোট হয়েছে ২৯ তারিখের মধ্য রাতে। ৩০ তারিখ ভোট হলে আপনাকে অভিনন্দন জানাতাম। আপনি পুলিশকে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে রেখেছেন, পুলিশ এখন সমাজে মুখ দেখাতে পারে না।

Reneta

বিএনপির এই নেতা প্রধানমন্ত্রীর উদ্দেশে আরো বলেন, সময় থাকতে বুঝবার চেষ্টা করুন। আপনার পদত্যাগ করা ছাড়া কোনো বিকল্প নাই। ২০১৪ সালের নির্বাচন যা ২০১৮ সালের নির্বাচনও তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণতন্ত্রদুদুপুলিশসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাইবান্ধায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বন্যায় প্রাণিসম্পদ খাতে ২৭ কোটি টাকার ক্ষতি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা ও যানজটে ট্রাফিক গুলশান বিভাগের নির্দেশনা

জুলাই ১২, ২০২৬

এবার নতুন কোন চ্যাম্পিয়ন পাবে না বিশ্বকাপ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT