চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশে যুক্ত হচ্ছে সর্বাধুনিক অপারেশনাল গিয়ার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

আধুনিকায়নের উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশে যুক্ত হচ্ছে সর্বাধুনিক অপারেশনাল গিয়ার। যাতে থাকবে ট্যাকটিক্যাল বেল্ট, স্মল আর্মস উইথ থাই হােলস্টার ও হ্যান্ডস ফ্রি কমিউনিকেশন।

এর মাধ্যমে পুলিশ সদস্যদের অস্ত্রসহ প্রয়োজনীয় সরঞ্জাম বেল্টে রক্ষিত থাকবে, হাত থাকবে পরিপূর্ণ খালি। দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন আরামদায়ক হওয়ার পাশাপাশি অপারেশনাল দক্ষতা বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রথম ধাপে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাত হাজার সদস্য ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন হাজার সদস্যরা এই অপারেশনাল গিয়ার পাবেন। যা পর্যায়ক্রমে সকল মেট্রোপলিটনে, জেলা পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে পুলিশ সদস্যদের সঙ্গেও এই গিয়ার যুক্ত হবে।

মঙ্গলবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আইজিপি বলেন, ‘উন্নত বিশ্বে রুটিন ডিউটিতে পুলিশ ভারী অস্ত্র ব্যবহার করেন না। এখন থেকে আমরাও সেই বিষয়টি প্রচলণ করতে চাই। প্রথমে ঢাকা ও চট্টগ্রামে আগামীকাল থেকে এটি ব্যবহার করবে। এরপর ধাপে ধাপে সবক্ষেত্রে এটির প্রচলণ করা হবে। আশা করছি আগামী এক মাসের মধ্যে ডিএমপি ও সিএমপি তাদের সদস্যদের নতুন ধারার সঙ্গে যুক্ত করতে পারবে। এর ফলে পুলিশ সদস্যরা কোন ধরনের অস্বস্তি ছাড়াই দায়িত্ব পালন করতে পারবেন।’

‘‘আমরা চাই না ঢাকার রাস্তায় ট্রাফিক পুলিশ এক হাতে ওয়্যারলেস ধরে থাকুক, এক হাত অকোপাইড হয়ে থাকুক। নতুন গিয়ার সংযোজনের ফলে ওয়্যারলেস চলে যাবে বেল্টে। কাঁধে সংযোজিত মাইক্রোফোনের মাধ্যমে পুলিশ সদস্যরা ওয়্যারলেস ব্যবহার করতে পারবেন।’’

Reneta

অপারেশনাল গিয়ার সংযোজনকে পুলিশের হার্ডওয়্যারগত পরিবর্তন উল্লেখ করে তিনি বলেন, এর পাশাপাশি সফটওয়্যারগত পরিবর্তন অর্থাৎ আচরণগত পরিবর্তন জরুরি। আমরা চাই পুলিশের সর্বকনিষ্ঠ থেকে সর্বোচ্চ পদের সদস্যদের আচরণ হবে সর্বোচ্চ অনুকরনীয়। হার্ডওয়্যারগত পরিবর্তন করে প্রত্যাশা পূরণ সম্ভব না, এজন্য সফটওয়্যারগত পরিবর্তন দরকার। মনেজগতের পরিবর্তনের মাধ্যমে আমরা দ্রুতই নতুন পরিবর্তনের সঙ্গে অভ্যস্ত হতে পারবো বলে বিশ্বাস করি।

রুটিন ডিউটিতে পুলিশের ক্ষুদ্রাস্ত্র ব্যবহারের মাধ্যমে সক্ষমতা বাড়বে এবং এর সুবিধা দেশবাশী ভোগ করবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

নতুন গিয়ারে যুক্ত করতে আপাতত কোন ক্ষুদ্রাস্ত্র আমদানী করতে হয়নি। স্টকের অস্ত্র দিয়েই এগুলো প্রস্তুত করা সম্ভব হয়েছে। রুটিন ডিউটিতে পুলিশ সদস্যরা এই অস্ত্র সঙ্গে রাখলেও অনাকাঙ্ক্ষিত ও অপ্রতাশ্যিত পরিস্থিতির উদ্ভব হলে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়ােজনীয় ক্ষেত্রে লং আর্মসের ব্যবহার অব্যাহত রাখবে পুলিশ।

এই অপারেশনাল গিয়ার চালুতে যেসব সুবিধা
১. পুলিশ সদস্যদের কর্মদক্ষতা ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিকল্পে দায়িত্ব পালনকালে হাত খালি বা হ্যান্ডস ফ্রি রাখা।

২. স্বাভাবিক পরিস্থিতিতে রুটিন দায়িত্ব পালনকালে ভারী ও বহনে কষ্টকর লং আর্মসের পরিবর্তে হালকা ও সহজে বহনযােগ্য শর্ট আর্মস ব্যবহার করা।

৩. অনাকাঙ্ক্ষিত পরিস্থিতে অধিক ক্যাজুয়ালটি এড়াতে অত্যাধিক ক্ষমতাসম্পন্ন লং ব্যারেল আর্মসের ব্যবহার ধারাবাহিকভাবে কমিয়ে আনা।

৪. পুলিশ সদস্যদের দীর্ঘক্ষণ দায়িত্ব পালনকে সহজ করে কমফোট দেওয়ার ব্যবস্থা করা।

৫. উপনিবেশিক উত্তোরধিকার ধারা থেকে বেরিয়ে আসা।

৬. বিশ্বের অপরাপর আধুনিক দেশের ন্যায় বাংলাদেশ পুলিশকে গড়ে তােলা।

৭. পুলিশ ও জনগণের মধ্যে মানসিক দূরত্ব কমিয়ে আনা এবং পুলিশী সেবাকে আরও সহজসাধ্য করা।

অপারেশন গিয়ারের বিশেষত্ব
একজন পুলিশ সদস্যের দায়িত্ব পালনকালে যেসব সরঞ্জামদির প্রয়ােজন হয়, তার সবগুলােই এই অপারেশন গিয়ারের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। জনশৃংখলা রক্ষায় পুলিশের জন্য অতীব প্রয়ােজনীয় সরঞ্জামগুলাে এমনভাবে সংযােজন করা হয়েছে, যাতে দায়িত্বপালনকালে একজন পুলিশ সদস্য খুব সহজেই দরকারি জিনিস মুহূর্তের মধ্যেই পেয়ে যান।

ট্যাকটিক্যাল বেল্টের সঙ্গে থাই হােলস্টার যুক্ত করে সেখানে স্মল আর্মস রাখার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও বেল্টের সঙ্গে এক্সপ্যান্ডেবল ব্যাটন, টর্চলাইট,হ্যান্ড কাফ ও ওয়াটল বটল রাখার সুযােগ রয়েছে।

জরুরি মুহূর্তে দ্রুত মেসেজ আদান প্রদান নিশ্চিত করতে ওয়ালেস সেটের সঙ্গে একটি মাইক্রোফোন ও ওয়ালেস সেট জুড়ে দেওয়া হয়েছে। এতে করে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যগণ ওয়ালেস সেট মুখের কাছে না এনেই মেসেজ আদান-প্রদান করতে পারবেন।

নতুন এই অপারেশন গিয়ার চালু করায় পুলিশ সদস্যদের আগের মতো কাঁধে বা হাতে করে অস্ত্র বহন করতে হবে না। হাত ফাঁকা থাকায় জনগণের যেকোনাে প্রয়ােজনে দুহাত ব্যবহার করেই সহযােগিতার জন্য এগিয়ে যেতে পারবেন পুলিশ সদস্যরা। এ ছাড়াও সর্বাধুনিক এই অপারেশন গিয়ার বাংলাদেশ পুলিশকে একটি স্মার্ট লুক এনে দিবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইজিপি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সংঘাত দীর্ঘমেয়াদি রাজনৈতিক পরিকল্পনার অংশ’

মে ১১, ২০২৬

ব্র্যাকের ২০২৫ সালের প্রতিবেদন: ২ কোটি ৬০ লাখ মানুষকে সেবাদান

মে ১১, ২০২৬

২০৩০ সালেও ক্ষমতায় থাকার পথ তৈরি করছেন মোদি: ব্লুমবার্গ বিশ্লেষণ

মে ১১, ২০২৬

বৃষ্টির হানা, খেলা কম, চতুর্থ দিন শেষে বাংলাদেশের লিড ১৭৯

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় বিভিন্ন স্থানে থাকবে ৭৯টি ভ্রাম্যমাণ আদালত: সড়কমন্ত্রী

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT