চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের সাব-ইন্সপেক্টর পদে লিখিত পরীক্ষা সহায়ক কিছু পরামর্শ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৬
শিক্ষা
A A

সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা  ১৯ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত পুলিশের ০৮টি রেঞ্জে নির্ধারিত স্থানে অনুষ্ঠিত হবে। শারীরিক পরীক্ষাতে উত্তীর্ণরাই কেবল লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রতিযোগিতাপূর্ণ এ পরীক্ষায় পাশসহ ভালো নম্বর পেতে হলে নিয়মিত অনুশীলনের কোনই বিকল্প নাই। সাব-ইন্সপেক্টর পদে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে ঢাকা মেট্রোপোলিটন পুলিশের (ডিএমপি) নিউজ পোর্টালে লিখেছেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হাফিজুর রহমান রিয়েল।

চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য ডিএমপির  মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের এই কর্মকর্তার পরামর্শ তুলে ধরা হলো:

লিখিত পরীক্ষার বিষয়সমূহঃ
লিখিত পরীক্ষার কথা শুনলে অনেকেরই একটা ভীতি কাজ করে কিন্তু এরকম কোন ভীতি থাকলে সফলতার গীত গাইবেন কীভাবে? খুব সহজেই চিন্তা করুন, ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যান, দেখবেন লিখিত পরীক্ষার সব ভীতি কেটে যাবে। লিখিত পরীক্ষা তিনটি ধাপে নেওয়া হয়। পরীক্ষা হয় মোট ২২৫ নম্বরের।

ইংরেজী, বাংলা রচনা ও কম্পোজিশন ১০০ নম্বরের। এখানে সময় তিন ঘন্টা। তারপরে মনস্তত্ত্ব বিষয়ে ২৫ নম্বরের পরীক্ষায় সময় ৩০ মিনিট ও সাধারণ জ্ঞান এবং পাটিগনিত বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে তিন ঘন্টার।

ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশনের জন্য কী পড়বেন?
ইংরেজী বিষয়ের জন্য মূলত Essay, Fill in the blank, make sentence, letter writing  এবং বাংলা থেকে ইংরেজী অনুবাদই বেশী আসে। Essay এর জন্য সম-সাময়িক ইস্যুগুলোর প্রতি নজর দিতে হবে। Fill in the blank এবং Make sentence এর জন্য Preposition, Idiom phrase, Article, Sentence Re-arrange এর প্রতি বেশী জোর দিতে হবে।

বাংলা রচনা ও কম্পোজিশন অংশে বিগত বছরগুলোতে যে বিষয়গুলো বেশী এসেছে সেগুলো হলো- রচনা, ভাবসম্প্রসারন, পত্র লিখন, এককথায় প্রকাশ, বাগধারা, সমাস, কারক, বিভক্তি ও ইংরেজী থেকে বাংলা অনুবাদ। বাংলা রচনার জন্য ভাষা আন্দোলন, ছয়দফা, মহান মুক্তিযুদ্ধসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর যেকোন রচনা তাছাড়া সম-সাময়িক বিষয় যেমন-জঙ্গীবাদ, রোহিঙ্গা ইস্যু, পর্যটন, সুশাসন, সংবিধান, বিশ্বায়ন, তথ্যপ্রযুক্তি, জলবায়ুর পরিবর্তন, মুক্তবাজার অর্থনীতি এ বিষয়গুলোর উপর ভালোমতো প্রস্তুতি নিলে ফল পাওয়া যেতে পারে।

Reneta

সাধারণ জ্ঞান অংশের জন্য যেভাবে প্রস্তুতি নিতে হবেঃ
বাংলাদেশ  ও বিশ্বের চলতি বিষয়গুলোর ওপর সংক্ষিপ্ত কিংবা বড় প্রশ্ন, ইংরেজি শব্দের পূর্ণরূপ(যেমন- SAARC, ILO, VAT, LGED),সাধারণ বিজ্ঞান, কম্পিউটার, বিখ্যাত ব্যক্তিত্ব, স্থান, রাজধানী, মুদ্রা, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আঞ্চলিক ও বিশ্বরাজনীতি, বিশ্বঅর্থনীতি, বিশ্বব্যাংকসহ বিভিন্ন অর্থনৈতিক ও বাণিজ্যিক সংস্থা, এমডিজি, এসডিজি, বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তি গোয়েন্দা সংস্থাসহ পুলিশ সম্পর্কিত প্রশ্নও এসে থাকে। এছাড়াও ভৌগলিক বিষয়াবলী, সাহিত্য-সংস্কৃতি ও প্রযুক্তি বিষয়ক বিষয়গুলোর উপর প্রস্তুতি নেয়া যেতে পারে।

পাটি গণিত অংশের প্রস্তুতিঃ
সরল, সুদকষা, ঐকিক নিয়ম, অনুপাত-সমানুপাত, গড়, শতকরা, লাভক্ষতি, ক্ষেত্র পরিমাপ প্রভৃতি বিষয়গুলো চর্চা করতে হবে। এজন্য ৬ষ্ঠ-৯ম শ্রেনীর পাটিগণিত অনুসরণ করলে সুফল পাওয়া যেতে পারে। এছাড়াও বিগত বছরের গণিত অংশের প্রশ্নগুলো ভালোমতো চর্চা করলেও অনেক ধারণা পাওয়া যাবে।

মনস্তত্ত্ব অংশের প্রস্তুতিঃ
এ অংশের জন্য আপনাকে Synonym, Antonym, Word re-arrange, ছোট ছোট গাণিতিক সমস্যা, শব্দের সাদৃশ্য-বৈসাদৃশ্য, বিখ্যাত সাহিত্য ও লেখক, সাধারণ জ্ঞান এসব বিষয়ের ওপর প্রস্তুতি নিতে হবে। মনে রাখতে হবে এই অংশের পরীক্ষার জন্য সময় মাত্র ৩০মিনিট; তাই খুব দ্রুত ও নির্ভূলভাবে উত্তর দেওয়ার চর্চা করতে হবে এখন থেকেই।

শেষ পর্যায়ে যা করবেনঃ
লিখিত পরীক্ষা শুরু হচ্ছে ১২ জানুয়ারী থেকে। খুব বেশী সময় হাতে না থাকলেও যে সময়টুকু হাতে আছে সেটুকু কাজে লাগালেই এসআই লিখিত পরীক্ষায় অনেক ভালো করা সম্ভব। সময়টাকে ভাগ করে নিয়ে  এই কটা দিন নিয়মমতো পড়াশুনা করলে অবশ্যই সুফল পাওয়া সম্ভব। এখন থেকেই নিয়মিত জাতীয় দৈনিকগুলো পড়া, সাধারণজ্ঞানের জন্য কারেন্ট এ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড পড়তে হবে। পাশাপাশি বাজারে প্রচলিত ভালো মানের যেকোন একটি সাধারণজ্ঞানের বই কিনে নিতে পারেন। সব থেকে বড় কথা হলো, বিগত দিনের প্রশ্নগুলোতে একটু চোখ বুলালেই অনেক ধারণা পাওয়া যাবে; এতে প্রস্তুতি নেয়া আরও সহজতর হবে। সবার জন্য শুভকামনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএমপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT