চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের সাফল্য সবার, ব্যর্থতা আমার: বিদায়ী আইজিপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০১৮
অপরাধ
A A

বিদায়ী পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, পুলিশ বিভাগের যতো সাফল্য তার ভাগ সবার। আর ব্যর্থতা যা অাছে তা আমার।

বুধবার রাজধানীর পুলিশ সদর দপ্তরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় শহীদুল হক বলেন, ‘৩২ বছরের চাকরি জীবনে সকলকে খুশী করতে পারি নাই। মানুষের ভালবাসা নিয়ে সরকারী চাকরি থেকে অবসর নিয়েছি।’

তিন বছর এক মাস পুলিশের মহাপরিদর্শকের দায়িত্বকালে কারো উপর ব্যক্তিগতভাবে বিরাগ ভাজন ছিলেন না মন্তব্য করে তিনি বলেন, এই সময়ে পুলিশ বিভাগেযা সাফল্য এসেছে, তা সকলের প্রচেষ্টাতেই এসেছে।

‘আমি আশা করব পুলিশের সবাই আমাকে যে সহযোগিতা করেছে, সেই সহযোগিতা নতুন আইজিপিকেও করবেন।’

আইজিপি হিসেবে দায়িত্ব পালনকালে চেষ্টা করেছি পুলিশের সক্ষমতা উঁচুমাত্রায় নিয়ে যেতে এবং পুলিশকে জনবান্ধব করতে। দায়িত্ব পালনকালে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু পুলিশ সাহকিতার সঙ্গে সকল সংকট উত্তরণ করতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি।

Reneta

তিনি বলেন, মানুষের জন্য কাজ করার যে সুযোগ পেয়েছি চেষ্টা করেছি তার সদব্যবহার করতে। পুরোপুরি সন্তুষ্টি নিয়েই বিদায় নিচ্ছি।আশা করব নতুন আইজিপি এ ধারা অব্যাহত রাখবেন। এ বছর নির্বাচনের বছর। নির্বাচনে মানুষ যেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে নতুন নেতৃত্বে পুলিশ সে দায়িত্ব পালন করবে বলে আমি বিশ্বাস করি।

কিশোর বয়স থেকেই বঙ্গবন্ধুর চেতনা ধারণ করার কথা উল্লেখ করে তিনি বলেন, কখনো এই চেতনা থেকে বিচ্যুত হইনি। যতোদিন বেঁচে থাকব এই চেতনা নিয়েই বাঁচব।

একই অনুষ্ঠানে নবনিযুক্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, বিগত দিনগুলোতে আইজিপিকে সবাই যেভাবে সহায়তা করেছেন, বাংলাদেশকে এগিয়ে নিতে সামনের দিনগুলোতেও সহায়তা অব্যাহত রাখবেন বলে আশা করি। মানুষের কাছাকাছি যাওয়ার পুলিশের যে প্রয়াস, সেটা অব্যাহত রাখতে পারলে আরো এগিয়ে যাওয়া সম্ভব বলে বিশ্বাস করেন তিনি।

তিনি বলেন, বিদায়ী আইজিপি আর আমি একই ব্যাচের কর্মকর্তা। পারিবারিক ও সামাজিকভাবে ৩২ বছর ধরেই আমরা একে অপরকে চিনি।

শহীদুল হক পুলিশের স্বার্থে সব কিছু করার চেষ্টা করেছেন বলে জানান অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইজিপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধির পাঠানো ফুটেজ থেকে নেয়া।

মাছ ধরা জালে উঠে এলো ৯ ফুট অজগর

জুলাই ১৩, ২০২৬

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বন্যাকবলিত এলাকায় খাবার ও নিরাপদ পানির সংকট

জুলাই ১৩, ২০২৬

এখন পর্যন্ত দেশের অর্থনৈতিক উন্নয়নে সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

দুর্যোগে রাজনীতি নয়, প্রয়োজন মানবতা

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT