চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের বাসায় দুর্ধর্ষ ডাকাতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৭
গাইবান্ধা, জনপদ
A A
পুলিশের বাসার দরজায় চাবি ঝুলছে, ঘরে চুরি ও জিনিসপত্র ছড়িয়ে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা শহরে ভাতিজা ও ছেলেকে হাত-মুখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে সিআইডির কর্মকর্তা শাহারুল আলমের বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনায় জাহিদ মিয়া (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে সাদুল্যাপুর উপজেলা শহরতলীর উত্তর কাজিবাড়ি সন্তোলায় এ ডাকাতির ঘটনা ঘটে।

বাসায় থাকা শাহারুল আলমের ভাতিজা সজিব ও ছেলে সাকিব জানান, বাসায় কেউ না থাকায় রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়ে। ৮-১০ জনের সশস্ত্র ডাকাতদল রাত আড়াইটার দিকে বাঁশের মই দিয়ে প্রাচীর টপকিয়ে বাসায় ঢোকে। এরপর তারা লোহার শাবল দিয়ে বাসার মূল দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে দু’জনের হাত ও মুখ বেঁধে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর ডাকাতরা তিনটি রুমে থাকা স্টিলের আলমারি ভেঙ্গে  ৭ ভরি স্বর্ণালঙ্কার, একটি পালসার মোটরসাইকেল, একটি ল্যাপটপ, দুটি মোবাইল সেট, ডিভিডি প্লেয়ার, নগদ টাকাসহ ঘরের মূল্যবান মালামাল নিয়ে যায়। এছাড়া ব্যাংকের কাগজপত্র, জমির দলিল ও চাকুরির কাগজপত্রও নিয়ে যায় ডাকাতরা।

এদিকে শাহারুল আলম জানান, তিনি (সিআইডি) রংপুরে সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। বিভাগীয় পরীক্ষা ও স্ত্রীর অসুস্থতার কারণে ঢাকায় অবস্থান করছেন। এ কারণে বাসায় ভাতিজা ও ছেলে ছিল। সংঘবদ্ধ ডাকাতরা তার বাসার প্রায় ১২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। তিনি বাসায় থাকলে হয়তো তাকে হত্যা করতো ডাকাতরা। দীর্ঘদিন ধরে স্থানীয়দের সঙ্গে তার বিরোধ চলছিলো। সংঘবদ্ধ ডাকাত দলের সঙ্গে স্থানীয়রা জড়িত থাকতে পারে বলে তার ধারণা।

সম্প্রতি হুমকির ঘটনায় তিনি সাদুল্যাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের সনাক্ত ও মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। ঘটনায় সন্দেহভাজন জাহিদ নামের একজনকে আটক করা হয়েছে। ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগ: গাইবান্ধাডাকাতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২৭৯ দিনের গোলখরায় বেনজেমা

পরবর্তী

‘শীত মৌসুম নিয়ে দুশ্চিন্তার শেষ নেই রোহিঙ্গাদের’

পরবর্তী
শীত মৌসুমে রোহিঙ্গাদের জন্য প্রস্তুতিতে লাইন ধরে থাকা মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শীত মৌসুম নিয়ে দুশ্চিন্তার শেষ নেই রোহিঙ্গাদের’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধে অংশ নেয়া সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য ভাতা

সর্বশেষ

বিদ্যুতের তারে জড়িয়ে পিতা-পুত্রের মৃত্যু

আগস্ট ২৭, ২০২৬

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT