মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল বাতিল এবং পুনরায় পরীক্ষার দাবিতে অবস্থান কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। পুলিশের বাধায় অবস্থান কর্মসূচি পালন করতে পারেননি মেডিকেল কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
মঙ্গলবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালনের সময় তাদেরকে বাধা দেওয়ার ঘটনা ঘটে।
পূর্ব ঘোষণা অনুযায়ি শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয়। বেলা ১২টার দিকে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে ও করিডোরে অবস্থান নিয়ে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে স্লোগান দেন।
দুপুর পৌনে ১টার দিকে সেখান থেকেও তাদের সরিয়ে দেয় পুলিশ।







