চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের নেওয়া পদক্ষেপ বুধবারের মধ্যে জানাতে হবে

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৮:৩১ অপরাহ্ণ ২২, মে ২০১৬
বাংলাদেশ
A A

নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সাংসদ সেলিম ওসমানের বিরুদ্ধে ব্যবস্থা
নিতে হাইকোর্টের আদেশের কপি পুলিশের কাছে পৌঁছেছে। এ আদেশ অনুযায়ী আগামী
বুধবারের মধ্যে পুলিশকে এই ঘটনার বিষয়ে অগ্রগতি প্রতিবেদন আদালতের কাছে
তুলে ধরতে হবে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু রোববার আদেশের কপি
পৌঁছানোর বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।

নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সেলিম ওসমানসহ দোষীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে গত ১৮ মে স্বপ্রণোদিত হয়ে রুল দেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেয়া হয়েছে, তা ৩ কার্যদিবসের মধ্যে জানাতে নারায়ণগঞ্জ পুলিশ সুপারকে নির্দেশ দেন আদালত।

এছাড়াও আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রুলের জবাব দিতে বলা হয়।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও জ্যেষ্ঠ আইনজীবী মহসীন রশিদ কয়েকটি পত্রিকায় প্রকাশিত শিক্ষক লাঞ্ছনা-সংক্রান্ত সংবাদ আদালতে উপস্থাপন করেন। এরপর আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল দেন।

Reneta

‘ইসলাম ধর্মের বিরুদ্ধে কটূক্তির’ অভিযোগে গত ১৩ মে নারায়ণগঞ্জের কল্যাণদির পিয়ার সাত্তার হাইস্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে সেলিম ওসমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে কান ধরে ওঠ-বস করান।

এর আগে ওই শিক্ষককে মারধরও করা হয়।ওই স্কুলের দশম শ্রেণীর ছাত্র রিফাতের কথা বলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ধর্ম অবমাননার অভিযোগে লাঞ্ছিত করা হয়েছিল শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে।

কিন্তু সেই রিফাতই বিভিন্ন গণমাধ্যমের কাছে দেয়া সাক্ষাৎকারে ধর্ম নিয়ে ওই শিক্ষকের কটূক্তি করার কথা অস্বীকার করে।

পুলিশ ওই ঘটনায় কোনো ফৌজদারি অপরাধ খুঁজে না পাওয়ার দাবি করলেও দণ্ডবিধি অনুসারে একে শাস্তিযোগ্য অপরাধ বলে উল্লেখ করেন আইনমন্ত্রী আনিসুল হক।

এরইমধ্যে ওই শিক্ষককে বরখাস্ত করা স্কুল পরিচালনা কমিটিকে বাতিল ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে ওই প্রধান শিক্ষককেও পুর্নবহাল করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিক্ষক লাঞ্ছনাসেলিম ওসমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT