রাজধানীর পল্টনে ছিনতাই করে পারিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে আহত ছিনতাইকারী মোহাম্মদ শামীম আহমেদ (৩০) মারা গেছেন। সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পল্টন থানা সুত্রে জানা গেছে, ছিনতাই করে পালানোর সময় শামীম ও মোহাম্মদ আবদুল করিম নামে দুইজন গুলিবিদ্ধ হয়। এরপর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে শামীম মারা যায়।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে এক গাড়ি ব্যবসায়ী তোপখানা রোড দিয়ে যাওয়ার পথে দুই যুবক তার গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করে। ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ গুলি চালায়।
পরে গুলিবিদ্ধ অবস্থায় শামীম ও করিমকে আটক করে পুলিশ।






