চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশী বাধায় সফল হয়নি স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও কর্মসূচি

জান্নাতুল বাকেয়া কেকা জান্নাতুল বাকেয়া কেকা
১১:২৯ পূর্বাহ্ণ ০৭, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও ডেন্টালে পুনরায় ভর্তি পরীক্ষা নেবার দাবীতে শিক্ষার্থীরা দুপুরে শাহবাগে জমায়েত হয়ে প্রধান সড়কে অবস্থান নেয়। রাস্তা দখল করে যান চলাচল বন্ধ করে দেয় তারা । তবে পুলিশের বাধায় স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও করতে পারেনি শিক্ষার্থীরা ।

গত ১৮ সেপ্টম্বর ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও ডেন্টালে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আন্দোলনে নামে শিক্ষার্থী ও অভিভাবদের একটি অংশ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দুপুর সাড়ে বারোটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগে জমায়েত হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, এবার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। অবশ্যই মেধাবীরা এতে বঞ্চিত হয়েছে। এজন্য ভর্তি পরীক্ষা আবার নিতে হবে। দাবি আদায় করতেই তাই রাজপথে নেমেছেন বলে জানান তারা।

শাহবাগের প্রধান সড়কে যান চলাচল বন্ধ করে রাস্তা দখল করে সেখানেই বসে পড়েন শিক্ষার্থীরা। এ কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল । কিছুক্ষণ পর মহাখালির ‘স্বাস্থ্য অধিদপ্তর’ ঘেরাও কর্মসূচির ঘোষণা আসে সেখান থেকে।

শিক্ষার্থীরা শাহবাগ থেকে ভিআইপি সড়ক ধরে সামনে এগুতে থাকে। তারা ইন্টার কন্টিনেন্টাল হোটেলের কাছে এলে পুলিশের বাধার মুখে পড়ে । সেসময় সৃষ্টি হয় ব্যাপক যানজটের।

পুলিশি বাধায় আন্দোলনকারীদের সঙ্গে থাকা এক অভিভাবক কান্নারত অবস্থায় বলেন,‘ ছেলে-মেয়েদের লেখাপড়া শিখিয়ে কি আমরা ভুল করেছি। লেখাপড়া শেখানোটা কি তবে অন্যায় হয়েছে।

Reneta

এক নারী শিক্ষার্থী অভিযোগ করেন,‘ পুলিশের পুরুষ সদস্যরা আন্দোলনরত নারী শিক্ষার্থীদের বাধা দিয়েছে, নারী পুলিশ কোথায় বলেও প্রশ্ন রাখেন এই শিক্ষার্থী।

সার্ক ফোয়ারার সামনে কিছুসময় অবস্থানের পর শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে কারওয়ান বাজার এলাকায় ওয়াসা ভবনের সামনে আসে ।

পুলিশের তৎপরতায় ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বাধা দেয়া প্রসঙ্গে পুলিশের তেঁজগাও জোনের এডিসি ওয়াহিদ বলেন,‘ আন্দোলনকারীরা স্বাস্থ্য অধিদপ্তরে যাওয়ার কথা বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান নিতে চেয়েছিলো বলে তথ্য রয়েছে। এজন্য ওদের বুঝিয়ে আবার শাহবাগে ফেরত পাঠানো হয়েছে।

এরপর শিক্ষার্থীরা শাহবাগে ফিরে গেলে বেলা তিনটার কিছু পর প্রধান সড়কে যানচলাচল স্বাভাবিক হয় ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রশ্ন ফাঁসমেডিকেল ভর্তি-আন্দোলন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT